Author
১৫ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিড়ের মধ্যে হাতকড়াসহ পালিয়ে গেলেন আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেফতারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে।

পলাতক রেনু মিয়া ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

বিকেলে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় রেনু মিয়ার বিরুদ্ধে মামলা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রেনু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন। তবে এসময় কোনো ধরনের হট্টগোল হয়নি বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যেই মানুষের ভিড়ের সুযোগ নেন রেনু মিয়া। পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে যান তিনি। তাকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন বলেন, রেনু মিয়ার পালিয়ে যাওয়ার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছিল। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান কেনায় অনিয়মের সংবাদ, সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল

বিএনপির মঞ্চে অগ্নিসংযোগ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পদত্যাগী নেতা আটক

শেরপুরে সেই বৃদ্ধ দম্পতির চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি

বজ্রপাত থেকে সুরক্ষায় ২০০ তালের চারা রোপণ করল স্কয়ার ক্রপকেয়ার

পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয় : বিভাগীয় কমিশনার

নেত্রকোনা শহীদ মিনারে প্রবেশ পথে অবৈধ দোকান ঘর ভাঙ্গার উদ্যোগ নিলেন ডাঃ মোঃ আনোয়ারুল হক এম পি

পেঁপেগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠির আঘাতে একজনের মৃত্যু

মিড-ডে মিলে পচা রুটি, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ

১০

গফরগাঁওয়ে যুবককে শ্বাসরোধ ও অণ্ডকোষে আঘাতে হত্যার অভিযোগ

১১

ভিড়ের মধ্যে হাতকড়াসহ পালিয়ে গেলেন আওয়ামী লীগ নেতা

১২

ওএমএসের চাল-আটা বিক্রিতে অনিয়ম

১৩

ময়মনসিংহে ৪ টন নকল সার জব্দ

১৪

ময়মনসিংহে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

১৬

গরুর গাছের চারা খাওয়া নিয়ে দ্বন্দ্ব, প্রতিবেশীকে পিটিয়ে হত্যা

১৭

কোলে স্ত্রী, চোখে পানি— দারিদ্র্যের সংসারে ৭০ বছরের ভালোবাসা

১৮

হাসপাতাল চত্বরে গোয়ালঘর: গোমূত্র-গোবরের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

১৯

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

২০
শিরোনামঃ
ধান কেনায় অনিয়মের সংবাদ, সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগালবিএনপির মঞ্চে অগ্নিসংযোগ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পদত্যাগী নেতা আটকশেরপুরে সেই বৃদ্ধ দম্পতির চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসিবজ্রপাত থেকে সুরক্ষায় ২০০ তালের চারা রোপণ করল স্কয়ার ক্রপকেয়ারপদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয় : বিভাগীয় কমিশনারনেত্রকোনা শহীদ মিনারে প্রবেশ পথে অবৈধ দোকান ঘর ভাঙ্গার উদ্যোগ নিলেন ডাঃ মোঃ আনোয়ারুল হক এম পিপেঁপেগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠির আঘাতে একজনের মৃত্যুমিড-ডে মিলে পচা রুটি, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভপুলিশের হাত থেকে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতাঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ