Author
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মদনে জেনারেটরের ইঞ্জিনে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু

নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার মদনে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে ট্রলার ঘাটে জেনারেটরের ইঞ্জিনে বোরকা পেঁচিয়ে রিনা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেওয়ান বাজার ট্রলার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিনা আক্তার ভোলা জেলা সদরের বাসিন্দা। তিনি ছোট বোনের দেবরের বিয়ের দাওয়াতে বরযাত্রী হয়ে মদন উপজেলার মাঘান গ্রামে গিয়েছিলেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মদন পৌরসভার জাহাঙ্গীরপুর মাহমুদপুর গ্রামের সাত্তার মিয়ার ছেলে সুজ্জামানের সঙ্গে একই উপজেলার মাঘান গ্রামের জজ মিয়ার মেয়ে তামান্নার পারিবারিকভাবে বিয়ে হয়। শুক্রবার রাতে বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বরের বাড়িতে ফেরার পথে বরযাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাটি উপজেলার দেওয়ান বাজারের মগড়া নদীর ট্রলার ঘাটে পৌঁছায়।

সূত্র জানায়, নৌকার জেনারেটর বন্ধ না করেই চালক যাত্রীদের নামতে দেন। এ সময় রিনা আক্তার নৌকা থেকে নামার সময় জেনারেটরের ইঞ্জিনের চাকার মধ্যে তাঁর বোরকার ওড়না আটকে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মদন থানার ওসি মো. সালাউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মাস ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিনা মূল্যে, দিনে ভাতা ২০০, করুন আবেদন

বিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শেষ ২৪ সেপ্টেম্বর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে ঝিনাইগাতীতে মাইকিং

নেত্রকোনায় নারীকে শ্লীলতাহানির পর ইটের আঘাতে ভেঙে দেওয়া হয় আঙুল, থানায় অভিযোগ

ফুলবাড়িয়ায় ৭ জুয়াড়ি আটক

কলমাকান্দায় দুই সেতু বাস্তবায়নের পথে, পরিদর্শনে প্রকল্প পরিচালক

গৌরীপুরে আ.লীগ নেতার দোকানের তালা ভেঙে ৩ টন সার জব্দ

মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে : বিমানমন্ত্রী

১০

শয্যাশায়ী স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আকুতি, ‘আল্লাহ আমাকে খাবার দাও’

১১

গবেষণার ধারাকে সমৃদ্ধ করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার গুরুত্বপূর্ণ

১২

শেরপুরে বক শিকারের দায়ে একজনের ৭ দিনের কারাদণ্ড

১৩

এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত: পর্যটনমন্ত্রী

১৪

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

১৫

শেরপুরের গারো পাহাড়ে হাতি অধ্যুষিত এলাকাকে অভয়ারণ্য ঘোষণার উদ্যোগে সেমিনার

১৬

ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক

১৭

অষ্টগ্রামে পশু হাসপাতালে ডাক্তার শূন্য, অভিযোগ এলাকাবাসীর

১৮

কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ড্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

কিশোরগঞ্জে যুবককে হত্যার অভিযোগে বড় ভাই আটক

২০
শিরোনামঃ
৩ মাস ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিনা মূল্যে, দিনে ভাতা ২০০, করুন আবেদনবিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শেষ ২৪ সেপ্টেম্বর২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রীকুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে ঝিনাইগাতীতে মাইকিংনেত্রকোনায় নারীকে শ্লীলতাহানির পর ইটের আঘাতে ভেঙে দেওয়া হয় আঙুল, থানায় অভিযোগফুলবাড়িয়ায় ৭ জুয়াড়ি আটককলমাকান্দায় দুই সেতু বাস্তবায়নের পথে, পরিদর্শনে প্রকল্প পরিচালকগৌরীপুরে আ.লীগ নেতার দোকানের তালা ভেঙে ৩ টন সার জব্দমাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়েরচীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে : বিমানমন্ত্রী