Author
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিসিটিভি ভেঙে বারহাট্টা মেডিকেল হলে চুরি

বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা উপজেলা হাসপাতাল রোডের একটি মেডিকেল হলে চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়ী শহিদুর রহমানের দাবি, চোরেরা তাঁর প্রতিষ্ঠান থেকে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ওষুধ নিয়ে গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে বারহাট্টা মেডিকেল হলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ব্যবসাপ্রতিষ্ঠানটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে এক ব্যক্তি দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। দোকানে ঢোকার পর তিনি একে একে সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙতে থাকেন। কিছুক্ষণ পর হাতে বস্তা নিয়ে আরও একজন দোকানে প্রবেশ করেন। তিনিও দোকানের ভেতরে থাকা অন্যান্য সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেন।

পরে দোকানের বিভিন্ন তাক থেকে ওষুধ বস্তায় ভরে নিয়ে যাওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা যায়। ক্যামেরা ভেঙে ফেলার পর তাঁদের পরবর্তী কার্যক্রম আর ক্যামেরায় ধারণ হয়নি। ফুটেজে থাকা ব্যক্তিদের মাথা ও মুখ ঢাকা ছিল বলে জানা গেছে।

ব্যবসায়ী শহিদুর রহমান বলেন, বছরের পর বছর পরিশ্রম ও বিনিয়োগ করে ব্যবসাপ্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। চুরির ঘটনায় আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ওষুধ খোয়া গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় ব্যবসায়ী শহিদুর রহমানের ছেলে মো. ইফতেখার তানভীর খান বারহাট্টা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বারহাট্টা থানার এসআই বদিউজ্জামাল গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মাস ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিনা মূল্যে, দিনে ভাতা ২০০, করুন আবেদন

বিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শেষ ২৪ সেপ্টেম্বর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে ঝিনাইগাতীতে মাইকিং

নেত্রকোনায় নারীকে শ্লীলতাহানির পর ইটের আঘাতে ভেঙে দেওয়া হয় আঙুল, থানায় অভিযোগ

ফুলবাড়িয়ায় ৭ জুয়াড়ি আটক

কলমাকান্দায় দুই সেতু বাস্তবায়নের পথে, পরিদর্শনে প্রকল্প পরিচালক

গৌরীপুরে আ.লীগ নেতার দোকানের তালা ভেঙে ৩ টন সার জব্দ

মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে : বিমানমন্ত্রী

১০

শয্যাশায়ী স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আকুতি, ‘আল্লাহ আমাকে খাবার দাও’

১১

গবেষণার ধারাকে সমৃদ্ধ করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার গুরুত্বপূর্ণ

১২

শেরপুরে বক শিকারের দায়ে একজনের ৭ দিনের কারাদণ্ড

১৩

এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত: পর্যটনমন্ত্রী

১৪

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

১৫

শেরপুরের গারো পাহাড়ে হাতি অধ্যুষিত এলাকাকে অভয়ারণ্য ঘোষণার উদ্যোগে সেমিনার

১৬

ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক

১৭

অষ্টগ্রামে পশু হাসপাতালে ডাক্তার শূন্য, অভিযোগ এলাকাবাসীর

১৮

কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ড্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

কিশোরগঞ্জে যুবককে হত্যার অভিযোগে বড় ভাই আটক

২০
শিরোনামঃ
৩ মাস ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিনা মূল্যে, দিনে ভাতা ২০০, করুন আবেদনবিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শেষ ২৪ সেপ্টেম্বর২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রীকুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে ঝিনাইগাতীতে মাইকিংনেত্রকোনায় নারীকে শ্লীলতাহানির পর ইটের আঘাতে ভেঙে দেওয়া হয় আঙুল, থানায় অভিযোগফুলবাড়িয়ায় ৭ জুয়াড়ি আটককলমাকান্দায় দুই সেতু বাস্তবায়নের পথে, পরিদর্শনে প্রকল্প পরিচালকগৌরীপুরে আ.লীগ নেতার দোকানের তালা ভেঙে ৩ টন সার জব্দমাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়েরচীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে : বিমানমন্ত্রী