Author
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।

আজ রোববার সকাল থেকে পৌনে ১২টা পযর্ন্ত ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

এ সভায় কমিটির উপদেষ্টা সদস্য ময়মনসিংহ-২ (ফুলপুর -তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।
তিনি বলেন, শুধু সভা, বৈঠক ও আলোচনা করলেই সমস্যার সমাধান হবে না, সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দায়িত্বশীল ব্যক্তিরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে অপরাধ অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বক্তারা আরও বলেন, সমাজের মানুষকে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। প্রতিটি ভালো উদ্যোগকে উৎসাহিত করতে হবে। মুক্তাগাছা, ফুলবাড়িয়া, হালুয়াঘাট ও ধোবাউড়াসহ কয়েকটি উপজেলায় বিভিন্ন সামাজিক কমিটি ও বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় করা হয়েছে। অন্যান্য উপজেলাতেও এসব কমিটি ও বিট পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে বলে বক্তারা জানান।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান সার সংকট প্রসঙ্গে বলেন, কৃত্রিমভাবে সার সংকট সৃষ্টি করা হচ্ছে কি না, তা কঠোরভাবে মনিটরিং করতে হবে। দেশে প্রয়োজনের তুলনায় সার সরবরাহে ঘাটতি না থাকলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে কিংবা কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই কালোবাজারি বা অবৈধ মজুতের সুযোগ কাউকে দেওয়া যাবে না।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আশরাফুল করিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরীসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান কেনায় অনিয়মের সংবাদ, সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল

বিএনপির মঞ্চে অগ্নিসংযোগ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পদত্যাগী নেতা আটক

শেরপুরে সেই বৃদ্ধ দম্পতির চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি

বজ্রপাত থেকে সুরক্ষায় ২০০ তালের চারা রোপণ করল স্কয়ার ক্রপকেয়ার

পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয় : বিভাগীয় কমিশনার

নেত্রকোনা শহীদ মিনারে প্রবেশ পথে অবৈধ দোকান ঘর ভাঙ্গার উদ্যোগ নিলেন ডাঃ মোঃ আনোয়ারুল হক এম পি

পেঁপেগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠির আঘাতে একজনের মৃত্যু

মিড-ডে মিলে পচা রুটি, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ

১০

গফরগাঁওয়ে যুবককে শ্বাসরোধ ও অণ্ডকোষে আঘাতে হত্যার অভিযোগ

১১

ভিড়ের মধ্যে হাতকড়াসহ পালিয়ে গেলেন আওয়ামী লীগ নেতা

১২

ওএমএসের চাল-আটা বিক্রিতে অনিয়ম

১৩

ময়মনসিংহে ৪ টন নকল সার জব্দ

১৪

ময়মনসিংহে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

১৬

গরুর গাছের চারা খাওয়া নিয়ে দ্বন্দ্ব, প্রতিবেশীকে পিটিয়ে হত্যা

১৭

কোলে স্ত্রী, চোখে পানি— দারিদ্র্যের সংসারে ৭০ বছরের ভালোবাসা

১৮

হাসপাতাল চত্বরে গোয়ালঘর: গোমূত্র-গোবরের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

১৯

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

২০
শিরোনামঃ
ধান কেনায় অনিয়মের সংবাদ, সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগালবিএনপির মঞ্চে অগ্নিসংযোগ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পদত্যাগী নেতা আটকশেরপুরে সেই বৃদ্ধ দম্পতির চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসিবজ্রপাত থেকে সুরক্ষায় ২০০ তালের চারা রোপণ করল স্কয়ার ক্রপকেয়ারপদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয় : বিভাগীয় কমিশনারনেত্রকোনা শহীদ মিনারে প্রবেশ পথে অবৈধ দোকান ঘর ভাঙ্গার উদ্যোগ নিলেন ডাঃ মোঃ আনোয়ারুল হক এম পিপেঁপেগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠির আঘাতে একজনের মৃত্যুমিড-ডে মিলে পচা রুটি, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভপুলিশের হাত থেকে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতাঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ