Author
৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোর

জিসিসি (উপসাগরীয় সহযোগিতা পরিষদ) অঞ্চলের পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশের দক্ষতা উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থান ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট অংশীজনরা। একই সঙ্গে প্রচলিত জনশক্তি রপ্তানিনির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে দক্ষ, সনদপ্রাপ্ত ও আন্তর্জাতিক কর্মসংস্থানের উপযোগী মানবসম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে অ্যারাইজ বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে ‘বাংলাদেশ-জিসিসি কর্মশক্তি ও অর্থনৈতিক পরিপ্রেক্ষিত: মানবসম্পদের সুযোগ, বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক উচ্চপর্যায়ের সংলাপে এসব কথা বলা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী) মাহদী আমিন।

প্রধান অতিথির বক্তব্যে মাহদী আমিন বলেন, সরকার বৈশ্বিক কর্মসংস্থানের বাজারকে আরো বহুমুখী করার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক শ্রমবাজারে বাংলাদেশের নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। একটি কার্যকর ও টেকসই অভিবাসনব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করার পাশাপাশি বেসরকারি খাতের আরও সক্রিয় ও শক্তিশালী অংশগ্রহণ প্রয়োজন।

তিনি বলেন, বৈশ্বিক শ্রমবাজারে নারীর অংশগ্রহণ ও অর্থনৈতিক ক্ষমতায়ন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমান উল্লাহ।

সংলাপে বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০, সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক বহুমুখীকরণ এবং কাতার, কুয়েত ও ওমানের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার কারণে জিসিসি অঞ্চলে অবকাঠামো, নির্মাণ, স্বাস্থ্যসেবা, পর্যটন, লজিস্টিকস, প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও উৎপাদনসহ বিভিন্ন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

তবে এসব সুযোগ কাজে লাগাতে শুধু শ্রমিক পাঠানো যথেষ্ট নয় বলে মত দেন তারা।

কোন দেশে কোন ধরনের দক্ষতার চাহিদা তৈরি হচ্ছে, সেই তথ্যের ভিত্তিতে প্রশিক্ষণ, কারিকুলাম, সনদায়ন ও নিয়োগব্যবস্থার মধ্যে সমন্বয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।সংলাপে বাজারের চাহিদা ও দক্ষতার পূর্বাভাস থেকে শুরু করে কারিকুলাম তৈরি, প্রশিক্ষণ, সনদায়ন, নিয়োগ, কর্মী প্রেরণ এবং কর্মসংস্থান পর্যন্ত একটি সমন্বিত ‘দক্ষতা থেকে কর্মসংস্থান’ ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়।

এ ছাড়া গন্তব্যভিত্তিক প্রশিক্ষণ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ, জিসিসির নিয়োগকারী প্রতিষ্ঠান ও বাংলাদেশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি অংশীদারত্ব এবং শ্রমবাজারের তথ্যভিত্তিক পরিকল্পনা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংলাপে বাংলাদেশ-জিসিসি সম্পর্ককে শুধু শ্রম অভিবাসনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, লজিস্টিকস, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল সেবা ও প্রবাসী-সম্পৃক্ত বিনিয়োগের মাধ্যমে আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে অ্যারাইজ বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কানিজ ফাতেমা বলেন, ‘জিসিসিকে শুধু শ্রমিক পাঠানোর গন্তব্য হিসেবে দেখলে চলবে না।

এটিকে আমাদের মানবসম্পদ, দক্ষতা, সেবা, বাণিজ্য ও বিনিয়োগের একটি কৌশলগত বাজার হিসেবে দেখতে হবে। প্রথমে বাজারের চাহিদা বুঝতে হবে, সেই অনুযায়ী দক্ষতা তৈরি ও সনদায়ন করতে হবে এবং যোগ্য বাংলাদেশি জনশক্তিকে সরাসরি বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করতে হবে।’অনুষ্ঠানে অ্যারাইজ বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোসুদ মান্নান স্বাগত বক্তব্য দেন।

সংলাপে একটি শক্তিশালী বাংলাদেশ-জিসিসি মানবসম্পদ অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে বাংলাদেশকে শুধু বিদেশে কর্মী প্রেরণকারী দেশ নয়, বরং দক্ষ, সনদপ্রাপ্ত ও বিশ্বব্যাপী কর্মসংস্থানের উপযোগী মানবসম্পদের নির্ভরযোগ্য উৎস হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ঘরের ভেতর থেকে টাইলস মিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার

১

মাস্ক পরে ফুলপুর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, পাঁচ চিকিৎসক অনুপস্থিত

২

নেত্রকোণায় ২২ লাখ টাকার মাদকসহ যুবক আটক

৩

মদনে কলাগাছিয়া খাল দখলের প্রতিবাদে মানববন্ধন

৪

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সৈকত করতে চান পর্যটনমন্ত্রী

৫

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

৬

মাদকাসক্তি ও হতাশা থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : রাষ্ট্রপতি

৭

ভারত-বাংলাদেশ সম্পর্ক হাত মেলানোর অপেক্ষায়

৮

দেশের ১৮ দ্রুততম মানবী শিরিন আক্তার

৯

প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

১০

রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ

১১

সরাইল থানায় ওসির সাথে ব্যারিষ্টার রুমিন ফারহানা এমপির বাদানুবাদের ঘটনায় পুলিশের জিডি

১২

রোগীদের শতভাগ সরকারি সেবাসহ ১৫১ শয্যা হাসপাতাল করার আশ্বাস

১৩

স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়

১৪

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৯৮

১৫

সাংবাদিক আলিফ হত্যারহস্য ৭ দিনেও উদ্‌ঘাটন হয়নি, গ্রেপ্তার দুই তরুণ

১৬

বিল নিয়ে সমঝোতার পরও কাটেনি দুই নেতার বিরোধ, অস্বস্তিতে অষ্টগ্রাম বিএনপি

১৭

গৌরীপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন

১৮

বর্জ্যে মিলছে ময়মনসিংহ মেডিকেলের ব্যবহারযোগ্য চিকিৎসা সামগ্রী

১৯

নালিতাবাড়ীতে তিন মাংস বিক্রেতাকে জরিমানা

২০
শিরোনামঃ