Hasan
২৫ অক্টোবর ২০২৬, ২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের ২৫ নতুন জাত উদ্ভাবনের অনন্য নজির শেরপুরের কৃষকের

ধান উদ্ভাবনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চাঁদকুড়িয়া গ্রামের কৃষক সেন্টু কুমার হাজং। নিজ উদ্যোগ, গবেষণা ও দীর্ঘদিনের পরিশ্রমে তিনি উদ্ভাবন করেছেন ধানের ২৫টি নতুন জাত। এর মধ্যে ২২টি জাতই আমন ধান।

কৃষক সেন্টু কুমার হাজংয়ের ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়ে ঢাকা মেইলসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শুক্রবার (২৩ অক্টোবর) তার বাড়িতে গিয়ে উদ্ভাবিত ধানের জাত ও কৃষি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

 

 

 

পরিদর্শনকালে জেলা প্রশাসক সেন্টুর উদ্ভাবিত বিভিন্ন জাতের ধানের প্রকল্প ঘুরে দেখেন এবং এসব জাত উদ্ভাবনের পেছনে অভিজ্ঞতা, গবেষণা পদ্ধতি ও কৃষি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চান।

সেন্টু কুমার হাজংয়ের কৃষিতে নতুন কিছু করার আগ্রহ তৈরি হয় প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা থেকে। এসএসসি পর্যন্ত পড়াশোনা করা এই কৃষক পরবর্তীতে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে প্রাথমিক কৃষি প্রশিক্ষণ নেন। এরপর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) অধীনে ব্রিডিং বিষয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

 

 

 

প্রশিক্ষণে অর্জিত জ্ঞান, নিজের অভিজ্ঞতা ও দীর্ঘদিনের পর্যবেক্ষণ কাজে লাগিয়ে ধানের নতুন জাত উদ্ভাবনের কাজ শুরু করেন তিনি। একপর্যায়ে তার উদ্ভাবিত জাতগুলো স্থানীয় কৃষকদের মধ্যে আগ্রহ তৈরি করে।

সেন্টুর উদ্ভাবিত ধানের জাতগুলোর মধ্যে রয়েছে চিকন ও মোটা দানার ধান। রয়েছে সোনালি, লালচে ও কালো রঙের দানার বৈচিত্র্য। কোনো জাতের গাছের বৈশিষ্ট্য আলাদা, আবার কোনো জাতের ফলনেও রয়েছে ভিন্নতা।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, বৈজ্ঞানিকভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব উদ্ভাবন সম্প্রসারণ করা গেলে দেশের কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে। তৃণমূল পর্যায়ের কৃষকদের এমন সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করা এবং বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কৃষির উন্নয়নে জেলা প্রশাসন কাজ করছে।

 

স্থানীয়রা বলছেন, প্রাতিষ্ঠানিক গবেষণার বাইরে একজন কৃষকের এমন উদ্যোগ কৃষিতে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। প্রয়োজনীয় সহযোগিতা ও বৈজ্ঞানিক স্বীকৃতি পেলে সেন্টু কুমার হাজংয়ের উদ্ভাবিত জাতগুলো দেশের কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, তিন নম্বর সংকেত

২

পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি

৩

নভেম্বরের মধ্যে চালু হচ্ছে বন্ধ তিন সার কারখানা

৪

বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান

৫

নেত্রকোনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর

৬

‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি

৭

বর্ষায় সরে গেছে ব্রিজের সংযোগ সড়কের মাটি, দুর্ভোগে কৃষক

৮

৫ জেলা শহরের পুকুরের তালিকা চাইলেন হাইকোর্ট

৯

গারো পাহাড়ে ফাতেমা রানীর তীর্থ উৎসব শুরু বৃহস্পতিবার

১০

চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে এক মাস ধরে সেবা বন্ধ ইউনিয়ন পরিষদে

১১

শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নতুন ঘর পেলেন বিধবা আকলিমা

১২

ভালুকায় সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগে নারী আটক

১৩

ভৈরবে অচেতন অবস্থায় উদ্ধার মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

১৪

কিশোরগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক

১৫

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে কম্বল ও মদ জব্দ

১৬

কেন্দুয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সভা

১৭

কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ে চুরি গায়েব নথি ও শিক্ষা উপকরণ

১৮

গফরগাঁওয়ে দুই শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য

১৯

ময়মনসিংহ মেডিকেলের অব্যবস্থাপনার প্রতিবাদে ময়মনসিংহ মঞ্চের মানববন্ধন

২০
শিরোনামঃ
❮শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা❮অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, তিন নম্বর সংকেত❮পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি❮নভেম্বরের মধ্যে চালু হচ্ছে বন্ধ তিন সার কারখানা❮বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান❮নেত্রকোনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর❮‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি❮বর্ষায় সরে গেছে ব্রিজের সংযোগ সড়কের মাটি, দুর্ভোগে কৃষক❮৫ জেলা শহরের পুকুরের তালিকা চাইলেন হাইকোর্ট❮গারো পাহাড়ে ফাতেমা রানীর তীর্থ উৎসব শুরু বৃহস্পতিবার