Hasan
২৭ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ মেডিকেলের অব্যবস্থাপনার প্রতিবাদে ময়মনসিংহ মঞ্চের মানববন্ধন

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সেবা ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরে অনিয়ম-অব্যবস্থাপনা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক সংগঠন ময়মনসিংহ মঞ্চ।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির মুখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সহ-মুখ্য সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক রুমেল, সংগঠক আব্দুল হান্নান আল আজাদ, শাহরিযার আহমেদ আশিক, সাদ্দাম হোসেন, তানজিল হোসেন মুনিম, সজীব আকন্দ, সুশান্ত শীল ও মো. আসাদসহ অন্যরা।

প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তারা হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়ে তাঁদের উদ্বেগের কথা তুলে ধরেন। তাঁরা গণমাধ্যমকে বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানটিতে সেবা নিতে আসা রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

 

বক্তাদের অভিযোগ, অনেক রোগী হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ পান না। ফলে তাঁদের বাইরে থেকে ওষুধ কিনতে হয়। এ পরিস্থিতি নিরসনে হাসপাতালের সেবাব্যবস্থা আরও কার্যকর করা এবং রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

সমাবেশে বক্তারা আরও উল্লেখ করেন, গত ২৪ অক্টোবর স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের সময় বিভিন্ন অনিয়ম ও ব্যবস্থাপনাগত সমস্যা, চিকিৎসাসামগ্রী ময়লার স্তূপে পড়ে থাকা এবং নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না থাকার বিষয়গুলো নিয়ে অসন্তোষ প্রকাশের কথা উঠে আসে।

এ ছাড়া গত সেপ্টেম্বর মাসে হাসপাতালটিতে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। তাঁরা দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং ঘটনার বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচিতে বক্তারা হাসপাতালের সেবার মান উন্নয়ন, রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, ব্যবস্থাপনাগত সমস্যার সমাধান এবং অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষায় সরে গেছে ব্রিজের সংযোগ সড়কের মাটি, দুর্ভোগে কৃষক

১

৫ জেলা শহরের পুকুরের তালিকা চাইলেন হাইকোর্ট

২

গারো পাহাড়ে ফাতেমা রানীর তীর্থ উৎসব শুরু বৃহস্পতিবার

৩

চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে এক মাস ধরে সেবা বন্ধ ইউনিয়ন পরিষদে

৪

শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নতুন ঘর পেলেন বিধবা আকলিমা

৫

ভালুকায় সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগে নারী আটক

৬

ভৈরবে অচেতন অবস্থায় উদ্ধার মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

৭

কিশোরগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক

৮

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে কম্বল ও মদ জব্দ

৯

কেন্দুয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সভা

১০

কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ে চুরি গায়েব নথি ও শিক্ষা উপকরণ

১১

গফরগাঁওয়ে দুই শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য

১২

ময়মনসিংহ মেডিকেলের অব্যবস্থাপনার প্রতিবাদে ময়মনসিংহ মঞ্চের মানববন্ধন

১৩

ময়মনসিংহে পৃথক তিন মামলার তিন আসামী গ্রেপ্তার

১৪

পূর্ণিমার রাতে লালনের গানে মগ্ন ময়মনসিংহ

১৫

১২ গ্রামের মানুষের চলাচলে স্বস্তি ফিরল

১৬

সেন্টমার্টিন নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো সরকার

১৭

ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পেলেন হুমায়ুন কবির

১৮

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের

১৯

জাপান পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান

২০
শিরোনামঃ