Hasan
২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে পৃথক তিন মামলার তিন আসামী গ্রেপ্তার

ময়মনসিংহে মানবপাচার, অপহরণ ও হত্যা-সংক্রান্ত পৃথক তিনটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিএসসি, ময়মনসিংহ। এ সময় অপহরণ মামলার এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

মানচিত্রদেখুন

এসআরবি সূত্রে জানা যায়, ২৫ অক্টোবর ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার মামলার আসামি খলিল বেপারী (৩৮) এবং ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামি মো. রাব্বি (২০)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করা হয়।

 

অন্যদিকে, ২৬ অক্টোবর বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে এসআরবি-১, সিপিএসসি, পোড়াবাড়ী, গাজীপুরের সহায়তায় নেত্রকোনার পূর্বধলা থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি মো. আলম মিয়া (৩৭)-কে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, মানবপাচার মামলাটি ময়মনসিংহ কোতোয়ালি থানায়, অপহরণ মামলাটি ফুলপুর থানায় এবং হত্যা মামলাটি তারাকান্দা থানায় দায়ের করা হয়েছে।

মানচিত্রদেখুন

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া ভুক্তভোগীকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলাগুলোর অভিযোগের সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষায় সরে গেছে ব্রিজের সংযোগ সড়কের মাটি, দুর্ভোগে কৃষক

১

৫ জেলা শহরের পুকুরের তালিকা চাইলেন হাইকোর্ট

২

গারো পাহাড়ে ফাতেমা রানীর তীর্থ উৎসব শুরু বৃহস্পতিবার

৩

চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে এক মাস ধরে সেবা বন্ধ ইউনিয়ন পরিষদে

৪

শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নতুন ঘর পেলেন বিধবা আকলিমা

৫

ভালুকায় সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগে নারী আটক

৬

ভৈরবে অচেতন অবস্থায় উদ্ধার মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

৭

কিশোরগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক

৮

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে কম্বল ও মদ জব্দ

৯

কেন্দুয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সভা

১০

কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ে চুরি গায়েব নথি ও শিক্ষা উপকরণ

১১

গফরগাঁওয়ে দুই শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য

১২

ময়মনসিংহ মেডিকেলের অব্যবস্থাপনার প্রতিবাদে ময়মনসিংহ মঞ্চের মানববন্ধন

১৩

ময়মনসিংহে পৃথক তিন মামলার তিন আসামী গ্রেপ্তার

১৪

পূর্ণিমার রাতে লালনের গানে মগ্ন ময়মনসিংহ

১৫

১২ গ্রামের মানুষের চলাচলে স্বস্তি ফিরল

১৬

সেন্টমার্টিন নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো সরকার

১৭

ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পেলেন হুমায়ুন কবির

১৮

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের

১৯

জাপান পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান

২০
শিরোনামঃ