Hasan
২৫ অক্টোবর ২০২৬, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম ব্যবস্থাপনা ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিসহ বিভিন্ন বিষয়ে অসংগতি পর্যবেক্ষণ করে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। হাসপাতালের ময়লার ভাগাড়ে ক্যানুলা, সিরিঞ্জসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পাওয়ার ঘটনায় দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও গণমাধ্যমকে জানান মন্ত্রী।

 

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শনকালে এসব বিষয় তাঁর নজরে আসে। এ সময় তিনি হাসপাতালের লেবার ওয়ার্ড, হাম আইসোলেশন ওয়ার্ড ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন। পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ এবং ওয়াশরুমের অবস্থা পর্যবেক্ষণ করেন।

হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে হাসপাতালের ব্যবহৃত ক্যানুলা, সিরিঞ্জসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ময়লার ভাগাড়ে পাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ ঘটনায় দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীর নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ বিষয়ে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানান স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি এক রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে হয়েছে কেন, তা জানতে চান মন্ত্রী। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। এ সময় ওই রোগীকে স্যালাইন কেনার জন্য এক হাজার টাকা সহায়তা করেন স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে, হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার এক মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা না হওয়ার কারণ জানতে চান তিনি। জবাবে সংশ্লিষ্টরা ছুটির কারণে প্রতিবেদন জমা দিতে বিলম্ব হয়েছে বলে জানান।

এর আগে শনিবার সকালে আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে জেলার ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে বড় পরিসরে দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, এ খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বান করা হবে।

দেশে ক্যানসার চিকিৎসার জন্য রেডিওথেরাপি মেশিন সরবরাহ, পাঁচটি রোবটিক সার্জারি ব্যবস্থা স্থাপন এবং পাঁচ হাজার নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি মিডওয়াইফ নিয়োগের মাধ্যমে স্বাভাবিক প্রসবের হার বাড়ানো এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

 

মন্ত্রী আরও জানান, পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলো পর্যায়ক্রমে ফ্যামিলি ওয়েলবিং সেন্টারে রূপান্তর এবং এসব কেন্দ্রে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক সাইফুর রহমান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, তিন নম্বর সংকেত

২

পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি

৩

নভেম্বরের মধ্যে চালু হচ্ছে বন্ধ তিন সার কারখানা

৪

বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান

৫

নেত্রকোনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর

৬

‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি

৭

বর্ষায় সরে গেছে ব্রিজের সংযোগ সড়কের মাটি, দুর্ভোগে কৃষক

৮

৫ জেলা শহরের পুকুরের তালিকা চাইলেন হাইকোর্ট

৯

গারো পাহাড়ে ফাতেমা রানীর তীর্থ উৎসব শুরু বৃহস্পতিবার

১০

চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে এক মাস ধরে সেবা বন্ধ ইউনিয়ন পরিষদে

১১

শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নতুন ঘর পেলেন বিধবা আকলিমা

১২

ভালুকায় সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগে নারী আটক

১৩

ভৈরবে অচেতন অবস্থায় উদ্ধার মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

১৪

কিশোরগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক

১৫

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে কম্বল ও মদ জব্দ

১৬

কেন্দুয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সভা

১৭

কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ে চুরি গায়েব নথি ও শিক্ষা উপকরণ

১৮

গফরগাঁওয়ে দুই শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য

১৯

ময়মনসিংহ মেডিকেলের অব্যবস্থাপনার প্রতিবাদে ময়মনসিংহ মঞ্চের মানববন্ধন

২০
শিরোনামঃ
❮শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা❮অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, তিন নম্বর সংকেত❮পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি❮নভেম্বরের মধ্যে চালু হচ্ছে বন্ধ তিন সার কারখানা❮বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান❮নেত্রকোনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর❮‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি❮বর্ষায় সরে গেছে ব্রিজের সংযোগ সড়কের মাটি, দুর্ভোগে কৃষক❮৫ জেলা শহরের পুকুরের তালিকা চাইলেন হাইকোর্ট❮গারো পাহাড়ে ফাতেমা রানীর তীর্থ উৎসব শুরু বৃহস্পতিবার