Hasan
২৭ অক্টোবর ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভালুকায় সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগে নারী আটক

Oplus_16908288

ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি ও দলটির নেতাকর্মীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। তিনি উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার সাথী বিউটি পার্লারের মালিক।

রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে নিজের বিউটি পার্লারে অবস্থানকালে ফেসবুকে বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের নিয়ে সাথী আক্তার আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে এলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও রাজনৈতিক কর্মী তাঁর প্রতিষ্ঠানে গিয়ে এ বিষয়ে জানতে চান। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের কাছ থেকে সাথী আক্তারকে বুঝে নিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিএনপিকে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়রা এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

তবে অভিযোগের বিষয়ে সাথী আক্তারের বক্তব্য এবং এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নেওয়া পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট আইনগত বিষয়গুলো যথাযথ প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, তিন নম্বর সংকেত

২

পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি

৩

নভেম্বরের মধ্যে চালু হচ্ছে বন্ধ তিন সার কারখানা

৪

বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান

৫

নেত্রকোনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর

৬

‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি

৭

বর্ষায় সরে গেছে ব্রিজের সংযোগ সড়কের মাটি, দুর্ভোগে কৃষক

৮

৫ জেলা শহরের পুকুরের তালিকা চাইলেন হাইকোর্ট

৯

গারো পাহাড়ে ফাতেমা রানীর তীর্থ উৎসব শুরু বৃহস্পতিবার

১০

চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে এক মাস ধরে সেবা বন্ধ ইউনিয়ন পরিষদে

১১

শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নতুন ঘর পেলেন বিধবা আকলিমা

১২

ভালুকায় সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগে নারী আটক

১৩

ভৈরবে অচেতন অবস্থায় উদ্ধার মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

১৪

কিশোরগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক

১৫

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে কম্বল ও মদ জব্দ

১৬

কেন্দুয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সভা

১৭

কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ে চুরি গায়েব নথি ও শিক্ষা উপকরণ

১৮

গফরগাঁওয়ে দুই শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য

১৯

ময়মনসিংহ মেডিকেলের অব্যবস্থাপনার প্রতিবাদে ময়মনসিংহ মঞ্চের মানববন্ধন

২০
শিরোনামঃ
❮শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা❮অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, তিন নম্বর সংকেত❮পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি❮নভেম্বরের মধ্যে চালু হচ্ছে বন্ধ তিন সার কারখানা❮বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান❮নেত্রকোনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর❮‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি❮বর্ষায় সরে গেছে ব্রিজের সংযোগ সড়কের মাটি, দুর্ভোগে কৃষক❮৫ জেলা শহরের পুকুরের তালিকা চাইলেন হাইকোর্ট❮গারো পাহাড়ে ফাতেমা রানীর তীর্থ উৎসব শুরু বৃহস্পতিবার