Hasan
২৭ অক্টোবর ২০২৬, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ষায় সরে গেছে ব্রিজের সংযোগ সড়কের মাটি, দুর্ভোগে কৃষক

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়নের শরীফপুর হাওরে নদীর ওপর নির্মিত একটি ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের মাটি বর্ষায় সরে গেছে। এতে সংযোগস্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা। তাঁদের দাবি, দ্রুত মাটি ভরাট করে সংযোগস্থল মেরামত করা না হলে চলাচলে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে পানির স্রোত ও ভাঙনের কারণে ব্রিজের দুই পাশের সংযোগস্থল থেকে মাটি সরে যায়। এতে সেখানে বড় ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে। গত ২০ থেকে ২৫ দিন ধরে ঝুঁকি নিয়ে ওই অংশ দিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। কৃষি উপকরণ, যন্ত্রপাতি ও সার পরিবহন এবং হাওর থেকে মাছ আনা-নেওয়ায় তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া শত শত গবাদিপশুকে মাঠে ঘাস খাওয়ানোর জন্য নদী সাঁতরে পার করতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

স্থানীয় কৃষক হারিছ মিয়া বলেন, ‘এই এলাকায় হাজার হাজার একর ফসলি জমি রয়েছে। কৃষি উপকরণ, যন্ত্রপাতি ও সার আনা-নেওয়া করতে না পারায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। গত বছর সরকারি বরাদ্দ না পেয়ে নিজেরা চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করেছিলাম। বর্তমান ইউপি সদস্যকে জিজ্ঞেস করেছিলাম, এবার কোনো বরাদ্দ আসবে কি না। তিনি না করে দিয়েছেন। মানুষের যে কী কষ্ট হচ্ছে! দ্রুত মাটি ভরাট করার জোর দাবি জানাচ্ছি।’

মজনু মিয়া বলেন, ‘বর্ষার পানি শুকিয়ে যাওয়ার পর থেকে ব্রিজটি দিয়ে চলাচল করা যাচ্ছে না। কৃষকদের গরু মাঠে ঘাস খাওয়াতে নিতে হয়। কিন্তু ব্রিজের সংযোগস্থলে মাটি না থাকায় নদী সাঁতরে গরু পার করতে হচ্ছে।’

 

স্থানীয় বাসিন্দা বকুল মিয়া বলেন, ‘ব্রিজের সংযোগস্থলে বড় ফাঁকা জায়গা তৈরি হয়েছে। গত ২০ থেকে ২৫ দিন ধরে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।’

স্থানীয় কৃষক ও সংবাদকর্মী হারুনূর রশিদ বলেন, ‘জমিতে চাষাবাদ করেছি, কিন্তু প্রয়োজনীয় সার নিয়ে যেতে পারছি না। ব্রিজের এক পাশে গাড়িতে করে কৃষি উপকরণ এনে অন্য পাশে মাথায় করে জমিতে নিতে হচ্ছে। এতে সময় ও অর্থের অপচয় হচ্ছে।’

এ পরিস্থিতিতে ব্রিজের সংযোগস্থলে দ্রুত মাটি ভরাট, প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে চলাচলে আরও দুর্ভোগ বাড়বে এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হবে।

এ বিষয়ে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

 

এ বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, তিন নম্বর সংকেত

২

পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি

৩

নভেম্বরের মধ্যে চালু হচ্ছে বন্ধ তিন সার কারখানা

৪

বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান

৫

নেত্রকোনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর

৬

‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি

৭

বর্ষায় সরে গেছে ব্রিজের সংযোগ সড়কের মাটি, দুর্ভোগে কৃষক

৮

৫ জেলা শহরের পুকুরের তালিকা চাইলেন হাইকোর্ট

৯

গারো পাহাড়ে ফাতেমা রানীর তীর্থ উৎসব শুরু বৃহস্পতিবার

১০

চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে এক মাস ধরে সেবা বন্ধ ইউনিয়ন পরিষদে

১১

শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নতুন ঘর পেলেন বিধবা আকলিমা

১২

ভালুকায় সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগে নারী আটক

১৩

ভৈরবে অচেতন অবস্থায় উদ্ধার মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

১৪

কিশোরগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক

১৫

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে কম্বল ও মদ জব্দ

১৬

কেন্দুয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সভা

১৭

কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ে চুরি গায়েব নথি ও শিক্ষা উপকরণ

১৮

গফরগাঁওয়ে দুই শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য

১৯

ময়মনসিংহ মেডিকেলের অব্যবস্থাপনার প্রতিবাদে ময়মনসিংহ মঞ্চের মানববন্ধন

২০
শিরোনামঃ
❮শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা❮অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, তিন নম্বর সংকেত❮পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি❮নভেম্বরের মধ্যে চালু হচ্ছে বন্ধ তিন সার কারখানা❮বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান❮নেত্রকোনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর❮‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি❮বর্ষায় সরে গেছে ব্রিজের সংযোগ সড়কের মাটি, দুর্ভোগে কৃষক❮৫ জেলা শহরের পুকুরের তালিকা চাইলেন হাইকোর্ট❮গারো পাহাড়ে ফাতেমা রানীর তীর্থ উৎসব শুরু বৃহস্পতিবার