Hasan
১১ নভেম্বর ২০২৬, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় সাবেক এমপির বাড়িসহ ছয় বাসাবাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনের বগিতে আগুন

নেত্রকোনার মোহনগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের ছয়টি বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় শহরজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে পৌরশহরের দৌলতপুর, টেংগাপাড়া ও মাইলোড়া এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

হামলার শিকার বাড়িগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের দৌলতপুর এলাকার বাসা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র লতিফুর রহমান রতনের টেংগাপাড়া এলাকার বাসা, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবালের বাসা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতান আহমেদের টেংগাপাড়া এলাকার বাসা এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্ত ও ছাত্রলীগ কর্মী শফিকুল ইসলাম সৈকতের মাইলোড়া এলাকার বাসা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, সাজ্জাদুল হাসানের বাড়িতে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। শহীদ ইকবালের বাড়ির প্রধান ফটক ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙা হয়। লতিফুর রহমান রতনের বাড়ির প্রধান ফটকেও হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। সুলতান আহমেদের বাড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, বাড়ির ফ্রিজ ও আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে। এ ছাড়া মাহমুদ আল নূর সমাপ্ত ও শফিকুল ইসলাম সৈকতের বাড়িতেও হামলা ও ভাঙচুর করা হয়।

এসব ঘটনার আগে সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে একটি মশাল মিছিলের ভিডিও পোস্ট করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্ত। পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন আইডি এবং দলীয় গ্রুপ থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই বাসাবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব হামলার জন্য আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা বিএনপিকে দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছে উপজেলা বিএনপি।

হামলার ঘটনায় উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বাসাবাড়িতে যারা হামলা করিয়েছেন, তাঁদেরও বাসাবাড়ি রয়েছে। তাঁরা মরার জন্য প্রস্তুত এবং প্রতিটি আঘাত থেকে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

এদিকে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়। পরে ট্রেনের গার্ড, কর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বগিটির চারটি আসন পুড়ে যায়। তবে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময়েই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বলে জানিয়েছেন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম।

হামলা ও ভাঙচুরের বিষয়ে জানতে লতিফুর রহমান রতন ও তাঁর ভাই সুলতান আহমেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। তবে নিজের ফেসবুক আইডিতে ভাঙচুরের ছবি প্রকাশ করে লতিফুর রহমান রতন লেখেন, সারা জীবন সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। শুধু আওয়ামী লীগ করার কারণে তাঁর বাসায় তিনবার হামলা ও লুটপাট করা হয়েছে। এবার ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার ও টাকাপয়সাসহ কিছুই অবশিষ্ট রাখা হয়নি। এ ধরনের সন্ত্রাস, লুটপাট ও হানাহানি কোনো রাজনৈতিক দলের জন্যই শুভ লক্ষণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

অভিযোগের বিষয়ে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, ‘কে বা কারা এসব হামলা ও ভাঙচুর করেছে, তা আমাদের জানা নেই। তবে আমাদের দল বা অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী এ কাজ করেননি, এটা বলতে পারি।’

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি তিনি জেনেছেন। এটি রেলওয়ে পুলিশ দেখছে। তিনি আরও বলেন, সোমবার রাতে অজ্ঞাত স্থানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মশাল মিছিল করে ফেসবুকে ভিডিও প্রকাশ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তবে এসব ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কয়েকটি চেয়ার-টেবিলে আগুন দেওয়া এবং বাড়ির ফটকের বাইরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা

১

সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

২

কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

৩

চট্টগ্রামে দিনে চার কোটি টাকার সার উৎপাদন শুরু

৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

৫

ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট লিমন অনলাইন জুয়ার আইডিসহ গ্রেপ্তার

৬

নকলায় সড়ক দখল করে গাছ রাখায় তিন স’মিল মালিককে জরিমানা

৭

পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা হিমেল আবারও গ্রেপ্তার

৮

শেরপু‌রের নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা বিতরণ

৯

বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার

১০

সংঘর্ষ-খুন ও চুরি-ছিনতাই ঠেকাতে কিশোরগঞ্জ শহরজুড়ে ২৫০ এআই ক্যামেরা

১১

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

১২

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন-এটিভি ও এআই ক্যামেরা

১৩

ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

১৪

নেত্রকোনায় ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি |

১৫

ভৈরবে ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

১৬

ময়মনসিংহে এসআরবির পৃথক অভিযানে দুই পলাতক আসামি গ্রেপ্তার

১৭

বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে বর-কনেসহ অর্ধশতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

১৮

মশাল মিছিল ঘিরে খালিয়াজুরীতে গ্রেপ্তার ৩

১৯

বিচারের আশ্বাসে সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

২০
শিরোনামঃ
❮নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা❮সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’❮কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা❮চট্টগ্রামে দিনে চার কোটি টাকার সার উৎপাদন শুরু❮ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট❮ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট লিমন অনলাইন জুয়ার আইডিসহ গ্রেপ্তার❮নকলায় সড়ক দখল করে গাছ রাখায় তিন স’মিল মালিককে জরিমানা❮পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা হিমেল আবারও গ্রেপ্তার❮শেরপু‌রের নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা বিতরণ❮বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার