Hasan
১১ নভেম্বর ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনা ফেরার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ, নেত্রকোনায় জ্বলছে ট্রেন, নামল সেনা, সংঘর্ষ গোপালগঞ্জেও

ডিসেম্বরেই দেশে ফেরার বার্তা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর প্রত্যাবর্তনের আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ। সোমবার রাত থেকে দেশের বিভিন্ন প্রান্তে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। চলছে ভাঙচুর। নেত্রকোনায় একটি ট্রেনে আগ্নিসংযোগের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ঢাকা, গাজিপুর, নারায়ণগঞ্জে নামানো হয়েছে সেনা।

শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে ফের অশান্ত হয়েছে বাংলাদেশ। জানা যাচ্ছে, শুরুর দিকে আন্দোলনের তেমন ঝাঁজ ছিল না। কিন্তু যত সময় যাচ্ছে, ততই পরিস্থিতি গুরুতর হয়ে উঠছে। অগ্নিগর্ভ পরিস্থিতিতে ৬৭০টি বস্ত্র কারখানা বন্ধ রাখতে হয়েছে। ফলে চাপ ক্রমশই বাড়ছে। কিন্তু কেন এই আন্দোলন? আসলে বাংলাদেশের বস্ত্র শ্রমিকরা বর্তমানে ১২ হাজার ৫০০ টাকা বেতন পান। এই বেতন ৩০ হাজার টাকা করার দাবি উঠেছে। শ্রমিকদের বক্তব্য, এত কম টাকায় সংসার চলছে না। কারখানা মালিকরা ২৫ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব দিলেও তাতে রাজি হননি শ্রমিকরা। এই গোটা বিষয়টিকে কেন্দ্র করেই ক্রমশ চড়ছে পারদ। সোমবার সকালে ফরিদপুরে একটি বাসে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা।সেই সময় বাসের ভিতর ঘুমাচ্ছিলেন চালক। জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় চালকের। শুধু তাই নয়, রাত বাড়তেই বিভিন্ন জায়গায় ক্রুড বোমা নিয়ে হামলা চালান দুষ্কৃতীরা।

মঙ্গলবার ভোরে নেত্রকোণার মোহনগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেন দুর্বৃত্তরা। পুড়ে ছাই হয়ে গিয়েছে চারটি বগি। জানা গিয়েছে, এদিন ভোর ৫টা ১০মিনিট নাগাদ ঢাকা থেকে ট্রেনটি নেত্রকোণায় এসে পৌঁছয়। অভিযোগ, যাত্রীরা নেমে যাওয়ার পরই ট্রেনটিতে অগ্নিসংযোগ করে দেন কয়েকজন অজ্ঞাত পরিচয় যুবক। আগুন এবং ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত সেখানে ছুটে আসেন রেলের আধিকারিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

এদিকে পরিস্থিতি সমাল দিতে ঢাকা, গাজিপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নামানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্তা শরিফুল ইসলাম জানান, শিল্পাঞ্চলের সামগ্রিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে মনিটরিং সেল ড্রোন, বডি-ওয়ার্ন ক্যামেরা ও অন্যান্য ডিভাইসের ব্যবহার করা হচ্ছে।

অন্যদিকে, রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে নিষিদ্ধ আওয়ামি লিগ এবং ছাত্রলিগের কর্মীরা ঝটিকা মিছিলের আয়োজন করে, যা ঘিরে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। তাঁদের বিরুদ্ধে ভাঙচুর এবং অগ্নিসংযোগেরও অভিযোগ উঠেছে। গ্রেপ্তার হয়েছেন কয়েকজন। হাসিনার জন্মস্থান ও তাঁর নির্বাচনী এলাকা গোপালগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আওয়ামি এবং ছাত্রলিগের নেতা-কর্মীরা।

বাংলাদেশে হামে মৃতের সংখ্যা ১২০০ পার! ‘আমাকে ফাঁসি দিন’, দায় স্বীকার স্বাস্থ্যমন্ত্রীর, নিশানায় ইউনুস

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা

১

সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

২

কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

৩

চট্টগ্রামে দিনে চার কোটি টাকার সার উৎপাদন শুরু

৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

৫

ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট লিমন অনলাইন জুয়ার আইডিসহ গ্রেপ্তার

৬

নকলায় সড়ক দখল করে গাছ রাখায় তিন স’মিল মালিককে জরিমানা

৭

পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা হিমেল আবারও গ্রেপ্তার

৮

শেরপু‌রের নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা বিতরণ

৯

বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার

১০

সংঘর্ষ-খুন ও চুরি-ছিনতাই ঠেকাতে কিশোরগঞ্জ শহরজুড়ে ২৫০ এআই ক্যামেরা

১১

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

১২

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন-এটিভি ও এআই ক্যামেরা

১৩

ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

১৪

নেত্রকোনায় ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি |

১৫

ভৈরবে ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

১৬

ময়মনসিংহে এসআরবির পৃথক অভিযানে দুই পলাতক আসামি গ্রেপ্তার

১৭

বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে বর-কনেসহ অর্ধশতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

১৮

মশাল মিছিল ঘিরে খালিয়াজুরীতে গ্রেপ্তার ৩

১৯

বিচারের আশ্বাসে সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

২০
শিরোনামঃ
❮নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা❮সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’❮কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা❮চট্টগ্রামে দিনে চার কোটি টাকার সার উৎপাদন শুরু❮ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট❮ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট লিমন অনলাইন জুয়ার আইডিসহ গ্রেপ্তার❮নকলায় সড়ক দখল করে গাছ রাখায় তিন স’মিল মালিককে জরিমানা❮পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা হিমেল আবারও গ্রেপ্তার❮শেরপু‌রের নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা বিতরণ❮বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার