মমেক হাসপাতালে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ৮৭ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “মারা যাওয়া দুই শিশুর বয়স ১০ মাস। তাদের মধ্যে একজন ছেলে ও অন্যজন মেয়ে। দুইজনের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। শিশু দুইটি হাম উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।”
এদিকে, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরো ৫৭ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ শিশু। বর্তমানে মমেক হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৭২ শিশু। চলতি বছরের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে হাম ও হাম উপসর্গ নিয়ে ৬ হাজার ১৮১ শিশু চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৯২২ শিশু।
মন্তব্য করুন