Hasan
১৩ নভেম্বর ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাগজে-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি কুঁড়েরপাড় নিম্নমধ্যমিক বালিকা বিদ্যালয়। কাগজে-কলমে ৬০ শিক্ষার্থী থাকলেও বাস্তবে উপস্থিতি মাত্র চারজনের। এই চার শিক্ষার্থীর জন্য আট শিক্ষক, আয়া, দপ্তরিসহ মোট ১৪ জন নিয়মিত বেতন-ভাতা তুলছেন। সরকারি অর্থ, জনবল ও অবকাঠামোর এই অপচয়ের দায়ভার বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চাপিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের উদাসীনতার কারণেই শিক্ষার্থী কম এই স্কুলে। স্কুলে পড়াশোনার মান ভালো হলে শিক্ষার্থীর সংখ্যা বাড়ত নিশ্চিতভাবে।

আজ বৃহস্পতিবার সকালে স্কুলটিতে গিয়ে দেখা যায়, চারদিকে সুনসান নীরবতা। নেই শিক্ষার্থীদের কোনো কোলাহল। অফিসকক্ষে শিক্ষার্থীদের জন্য দেওয়া বই স্তূপ করে রাখা হয়েছে, সেখানে বসে গল্পগুজবে ব্যস্ত কয়েকজন শিক্ষক। শ্রেণিকক্ষগুলোতে ঢুঁ মেরে দেখা গেল—ষষ্ঠ শ্রেণির ক্লাসরুমে দুজন শিক্ষার্থী খেলা করছে, সপ্তম শ্রেণিতে একজন শিক্ষার্থী বসে আছে। আর অষ্টম শ্রেণির ক্লাসরুমে একজন শিক্ষার্থীর ক্লাস নিচ্ছেন একজন শিক্ষক। বিদ্যালয়ের শিক্ষার্থী হাজিরা খাতায় গত আগস্টের পর থেকে বর্তমান সময় পর্যন্ত কোনো হাজিরা নেই কারও।

এলাকাবাসী জানান, করোনার আগে প্রতি ক্লাসে ২০ জনের বেশি শিক্ষার্থী নিয়মিত ক্লাস করত। কয়েক বছর ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীর হার কমছে। কয়েকজন শিক্ষক অবসরে যাওয়ার পর বিদ্যালয়ে আর ঠিকমতো পড়াশোনা হয় না। তাই শিক্ষার্থী ভর্তিও নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, ‘আমার বাড়ির পাশে বিদ্যালয়টি। তবু কয়েক কিলোমিটার দূরে একটা স্কুলে ভর্তি করিয়েছি আমার মেয়েকে। সেখানে লেখাপড়ার মান এই বিদ্যালয় থেকে অনেক ভালো। তা ছাড়া এ স্কুলে অষ্টম শ্রেণি পাস করার পর অন্য স্কুলে নিতে হবে। তাই আগে থেকেই অন্য বিদ্যালয়ে ভর্তি করে রেখেছি।’

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাহফুজুল আলম বলেন, ‘এক কিলোমিটারের মধ্যে তিনটি বিদ্যালয় ও কওমি মাদ্রাসা হওয়ায় ছাত্রী কমে গেছে। এ ছাড়া অনেকেই কিন্ডারগার্টেনে লেখাপড়া করার কারণে এ বছর সমস্যাটা বেশি হয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো, বিদ্যালয়টি অষ্টম শ্রেণি পর্যন্ত। অষ্টম শ্রেণি পাস করার পর অন্য স্কুলে যেতে হবে। তাই অভিভাবকেরা প্রথম থেকেই অন্য স্কুলে ভর্তি করিয়ে দেন। আমরা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করছি আমাদের এখানে শিক্ষার্থী দেওয়ার জন্য।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক ভূঞা বলেন, ‘বারবার শিক্ষকদের তাগিদ দেওয়া হচ্ছে, নিজেরাও গিয়েছি শিক্ষার্থী বাড়ানোর জন্য। আশপাশের কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের দেখিয়ে বিদ্যালয় পরিচালনা করছে স্কুল কর্তৃপক্ষ।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। বিদ্যালয়টির বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলব। পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেওয়া হয়, তা আমি তদারকি করব।’

এ বিষয়ে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, ‘শিক্ষক আছেন, শিক্ষার্থী নেই—এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলব।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে ৪ শিশুর মৃত্যু

১

কলমাকান্দায় হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

২

গফরগাঁওয়ে যুবলীগের ২ নেতা গ্রেফতার

৩

নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

৪

দুর্গাপুরে সিপিবির হাটসভা, কৃষি উপকরণের দাম কমানোর দাবি

৫

ওসি মামলায় জড়াতে পারেন আশঙ্কা আখতারুজ্জামানের, তাঁকে ‘সংযত হতে’ বললেন বিএনপি নেতারা

৬

ঘরে ঢুকে ঘুমন্ত কিশোরীর আফরিন আক্তারে শরীরে ঢালা হয়েছিল গরম পানি, ৪৯ দিন পর মৃত্যু

৭

ভৈরবের কমলপুর এলাকায় দুইপক্ষের সংঘর্ষ। তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক ‎

৮

ভৈরব বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করা হবে: বস্ত্র প্রতিমন্ত্রী

৯

কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন

১০

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় সাহিত্য সম্মেলন শুরু

১১

ভালুকায় সিএনজি ও অটোরিকশা চালকদের সাথে এমপি বাচ্চুর মতবিনিময়

১২

ববিতে ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নতুন নেতৃত্বে আরিফুল ও মাসুম

১৩

বাজিতপুরে জমির মালিকানা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, মনিরের সংবাদ সম্মেলন

১৪

আটপাড়ায় ধর্ষণচেষ্টার অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৫

ময়মনসিংহে অজ্ঞাত ট্রাকের চাপায় যুবদল নেতা নিহত, এলাকায় চাঞ্চল্য

১৬

শেরপুরে এসআরবি-এর যৌথ অ’ভি’যা’ন: রাজধানীর শ্যামপুরে স্ত্রীকে হ’ত্যা’র দায়ে ঘা’ত’ক স্বামী রুবেল (৩৫) গ্রে’ফ’তা’র

১৭

শেরপুরে পর্যটনকেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে জিম্মি করে মোবাইল-টাকা ছিনতাই

১৮

বাজিতপুরে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমান

১৯

কিশোরগঞ্জে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

২০
শিরোনামঃ
❮হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে ৪ শিশুর মৃত্যু❮কলমাকান্দায় হত্যার বিচার দাবিতে বিক্ষোভ❮গফরগাঁওয়ে যুবলীগের ২ নেতা গ্রেফতার❮নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার❮দুর্গাপুরে সিপিবির হাটসভা, কৃষি উপকরণের দাম কমানোর দাবি❮ওসি মামলায় জড়াতে পারেন আশঙ্কা আখতারুজ্জামানের, তাঁকে ‘সংযত হতে’ বললেন বিএনপি নেতারা❮ঘরে ঢুকে ঘুমন্ত কিশোরীর আফরিন আক্তারে শরীরে ঢালা হয়েছিল গরম পানি, ৪৯ দিন পর মৃত্যু❮ভৈরবের কমলপুর এলাকায় দুইপক্ষের সংঘর্ষ। তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক ‎❮ভৈরব বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করা হবে: বস্ত্র প্রতিমন্ত্রী❮কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন