বাজিতপুরে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমান
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের বাহেরবালী এলাকায় বেকু দিয়ে মাটি উত্তোলনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার বিকেলে বেকুর ব্যবহারিত বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট করে দেয়।
বুলেটিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এ অভিযানে বাহেরবালীর এলাকায় চৌধুরী নামের এক ইট খলার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। তাদের ৭ জন শ্রমিককে আটক করা হলেও পরে তাদের কর্মকান্ডে জড়িত না হওয়ার কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবেশের ক্ষতি রেখে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের এমন অভিযান অব্যহত থাকবে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারোমারী বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৬২/৮-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫০০ গজ দূরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মিনিকি নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্য পাচার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক তথ্যমন্ত্রী ও দৈনিক লোকসমাজের প্রকাশক মরহুম তরিকুল ইসলামের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ফকির শওকত, সাধারণ সম্পাদক নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন যশোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম (মারুফ), জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক তমাল আহমেদ, সদস্য সচিব সম্পাদক আনসারুল হক রানা, দৈনিক সুবর্ণভূমির সম্পাদক ও প্রকাশক এজাজ উদ্দিন টিপু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সহসভাপতি বিএম আসাদ,সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মৃধা, সিনিয়র সাংবাদিক শেখ আবদুল্লাহ হুসাইন ও রাজেক জাহাঙ্গীরসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতারা। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী সদস্য এস এম সোহেল। এ সময় মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুর সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয় যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৫ এর সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক ও উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলুসহ কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। এসময় ৭ হাজার ১ শত ৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় বিদ্যুতের হাইভোল্টেজ সঞ্চালন লাইনে তার চুরির চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অজ্ঞাতপরিচয় এক যুবক। বিদ্যুতের আগুনে ঝলসে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ওই যুবক বাসাইল রেলগেট এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার কাটার চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎ সংযোগ চালু থাকায় তার কাটতে গিয়ে ভয়াবহ বৈদ্যুতিক স্পার্ক ও আগুনের সৃষ্টি হয়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে নিচে পড়ে থাকা তাঁর দগ্ধ মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, ঘটনাস্থলটি রেললাইনের পাশে হওয়ায় রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল আলোকদিয়ার বাজার তাঁর বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নেয়া হয়। বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। একাধিক সূত্রে জানা গেছে, আতাউর রহমান মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
মন্তব্য করুন