Hasan
১৩ নভেম্বর ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় দুজনকে কারাদণ্ড এবং আরও দুজনকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি এলাকায় ব্রহ্মপুত্র নদে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।

অভিযানে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের দায়ে আনারুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই অভিযানে মো. সোহাগ মিয়াকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারায় তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া রাসেল ও মহিদুল মিয়াকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযান সম্পর্কে ইউএনও সানজিদা রহমান বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও পরিবেশের ক্ষতি করে কেউ অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াদ হোসেন, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে ৪ শিশুর মৃত্যু

১

কলমাকান্দায় হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

২

গফরগাঁওয়ে যুবলীগের ২ নেতা গ্রেফতার

৩

নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

৪

দুর্গাপুরে সিপিবির হাটসভা, কৃষি উপকরণের দাম কমানোর দাবি

৫

ওসি মামলায় জড়াতে পারেন আশঙ্কা আখতারুজ্জামানের, তাঁকে ‘সংযত হতে’ বললেন বিএনপি নেতারা

৬

ঘরে ঢুকে ঘুমন্ত কিশোরীর আফরিন আক্তারে শরীরে ঢালা হয়েছিল গরম পানি, ৪৯ দিন পর মৃত্যু

৭

ভৈরবের কমলপুর এলাকায় দুইপক্ষের সংঘর্ষ। তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক ‎

৮

ভৈরব বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করা হবে: বস্ত্র প্রতিমন্ত্রী

৯

কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন

১০

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় সাহিত্য সম্মেলন শুরু

১১

ভালুকায় সিএনজি ও অটোরিকশা চালকদের সাথে এমপি বাচ্চুর মতবিনিময়

১২

ববিতে ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নতুন নেতৃত্বে আরিফুল ও মাসুম

১৩

বাজিতপুরে জমির মালিকানা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, মনিরের সংবাদ সম্মেলন

১৪

আটপাড়ায় ধর্ষণচেষ্টার অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৫

ময়মনসিংহে অজ্ঞাত ট্রাকের চাপায় যুবদল নেতা নিহত, এলাকায় চাঞ্চল্য

১৬

শেরপুরে এসআরবি-এর যৌথ অ’ভি’যা’ন: রাজধানীর শ্যামপুরে স্ত্রীকে হ’ত্যা’র দায়ে ঘা’ত’ক স্বামী রুবেল (৩৫) গ্রে’ফ’তা’র

১৭

শেরপুরে পর্যটনকেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে জিম্মি করে মোবাইল-টাকা ছিনতাই

১৮

বাজিতপুরে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমান

১৯

কিশোরগঞ্জে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

২০
শিরোনামঃ
❮হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে ৪ শিশুর মৃত্যু❮কলমাকান্দায় হত্যার বিচার দাবিতে বিক্ষোভ❮গফরগাঁওয়ে যুবলীগের ২ নেতা গ্রেফতার❮নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার❮দুর্গাপুরে সিপিবির হাটসভা, কৃষি উপকরণের দাম কমানোর দাবি❮ওসি মামলায় জড়াতে পারেন আশঙ্কা আখতারুজ্জামানের, তাঁকে ‘সংযত হতে’ বললেন বিএনপি নেতারা❮ঘরে ঢুকে ঘুমন্ত কিশোরীর আফরিন আক্তারে শরীরে ঢালা হয়েছিল গরম পানি, ৪৯ দিন পর মৃত্যু❮ভৈরবের কমলপুর এলাকায় দুইপক্ষের সংঘর্ষ। তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক ‎❮ভৈরব বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করা হবে: বস্ত্র প্রতিমন্ত্রী❮কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন