Hasan
১৩ নভেম্বর ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি

জমি খারিজসংক্রান্ত তথ্য চাইতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন সাংবাদিকেরা। ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালাম তাঁদের বেঁধে পেটানো ও জেলে পাঠানোর হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিওতে তাঁর হুমকিমূলক বক্তব্য আছে বলে সাংবাদিকদের দাবি।

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান বাবার জমির খারিজসংক্রান্ত তথ্য জানতে সদর পৌর ভূমি অফিসে যান। সেখানে নায়েব আবুল কালামকে চায়ের আড্ডায় ব্যস্ত দেখতে পান তিনি।

দীর্ঘক্ষণ অপেক্ষার পর বেলা ৩টার দিকে নায়েব অফিস থেকে বের হয়ে চলে যাওয়ার সময় অনিক খান তাঁকে ডেকে প্রয়োজনীয় তথ্য জানতে চান। এ সময় আবুল কালাম ক্ষুব্ধ হয়ে ওঠেন।

অভিযোগ অনুযায়ী, আবুল কালাম অফিসের কর্মচারীদের ডেকে অনিক খানকে ভেতরে রেখে মূল ফটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। তাঁর সঙ্গে থাকা নাগরিক টেলিভিশনের মাল্টিমিডিয়া প্রতিবেদক ফরহাদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিবেদক আলাদিন সানি ও সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত প্রতিবাদ করলে তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘মাস্তানি করতে আইছস।’

সাংবাদিকদের বেঁধে পেটানো ও একেবারে জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকিও দেন নায়েব।

জমির খারিজের তথ্য জানতে চাইলে আবুল কালাম বলেন, ‘এখানে কোনো মার্ডার হয়নি, কিসের তথ্য দেব? এখানে কি কোনো মার্ডার হয়েছে? তথ্য চাইলে ডিসি অফিসে আবেদন করে আসবেন।’

অনিক খান জানান, নতুন জরিপের কাজে তাঁর বাবার জমির খারিজসংক্রান্ত তথ্য প্রয়োজন। সাধারণ ভূমিসেবা ও জমির তথ্য পেতেও যদি তথ্য অধিকার আইনে আবেদন করতে হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে সহজে সরকারি সেবা পাবেন।

এর আগেও একই নায়েবের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে বলে দাবি করা হয়েছে।

এশিয়ান টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. আবুল মনসুর অভিযোগ করেন, কয়েক দিন আগে আহমেদ ঘোষের লেনদেনসংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল কালাম তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেন।

প্রতিকার চাইতে সাংবাদিকেরা ময়মনসিংহ সদর উপজেলা ভূমি সহকারী কমিশনার মো. জাকারিয়া হোসেনের কার্যালয়ে যান। অভিযোগ রয়েছে, এ সময় তিনি অভিযুক্ত নায়েবকে সঙ্গে নিয়ে কার্যালয়ে তালা লাগিয়ে সেখান থেকে চলে যান।

সাংবাদিকদের হেনস্তার বিষয়ে জাকারিয়া হোসেন বলেন, ‘শুনেছি বহিরাগতদের সঙ্গে নায়েবের কথা-কাটাকাটি হয়েছে। সেখানে সাংবাদিক ছিলেন কি না, তা আমার জানা নেই।’

সাংবাদিকদের সঙ্গে এমন আচরণের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে জাকারিয়া বলেন, ‘বিষয়টি আপনারা নিজেরাই মীমাংসা করে ফেলেন। এখানে আমাকে অযথা জড়াবেন না।’

অভিযোগের বিষয়ে আবুল কালাম বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে ভুল-বোঝাবুঝি হয়েছে। প্রথমে তাঁদের চিনতে পারিনি।’

জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

ঘটনার নিরপেক্ষ তদন্ত, ভিডিওতে থাকা বক্তব্য যাচাই ও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে ৪ শিশুর মৃত্যু

১

কলমাকান্দায় হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

২

গফরগাঁওয়ে যুবলীগের ২ নেতা গ্রেফতার

৩

নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

৪

দুর্গাপুরে সিপিবির হাটসভা, কৃষি উপকরণের দাম কমানোর দাবি

৫

ওসি মামলায় জড়াতে পারেন আশঙ্কা আখতারুজ্জামানের, তাঁকে ‘সংযত হতে’ বললেন বিএনপি নেতারা

৬

ঘরে ঢুকে ঘুমন্ত কিশোরীর আফরিন আক্তারে শরীরে ঢালা হয়েছিল গরম পানি, ৪৯ দিন পর মৃত্যু

৭

ভৈরবের কমলপুর এলাকায় দুইপক্ষের সংঘর্ষ। তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক ‎

৮

ভৈরব বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করা হবে: বস্ত্র প্রতিমন্ত্রী

৯

কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন

১০

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় সাহিত্য সম্মেলন শুরু

১১

ভালুকায় সিএনজি ও অটোরিকশা চালকদের সাথে এমপি বাচ্চুর মতবিনিময়

১২

ববিতে ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নতুন নেতৃত্বে আরিফুল ও মাসুম

১৩

বাজিতপুরে জমির মালিকানা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, মনিরের সংবাদ সম্মেলন

১৪

আটপাড়ায় ধর্ষণচেষ্টার অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৫

ময়মনসিংহে অজ্ঞাত ট্রাকের চাপায় যুবদল নেতা নিহত, এলাকায় চাঞ্চল্য

১৬

শেরপুরে এসআরবি-এর যৌথ অ’ভি’যা’ন: রাজধানীর শ্যামপুরে স্ত্রীকে হ’ত্যা’র দায়ে ঘা’ত’ক স্বামী রুবেল (৩৫) গ্রে’ফ’তা’র

১৭

শেরপুরে পর্যটনকেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে জিম্মি করে মোবাইল-টাকা ছিনতাই

১৮

বাজিতপুরে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমান

১৯

কিশোরগঞ্জে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

২০
শিরোনামঃ
❮হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে ৪ শিশুর মৃত্যু❮কলমাকান্দায় হত্যার বিচার দাবিতে বিক্ষোভ❮গফরগাঁওয়ে যুবলীগের ২ নেতা গ্রেফতার❮নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার❮দুর্গাপুরে সিপিবির হাটসভা, কৃষি উপকরণের দাম কমানোর দাবি❮ওসি মামলায় জড়াতে পারেন আশঙ্কা আখতারুজ্জামানের, তাঁকে ‘সংযত হতে’ বললেন বিএনপি নেতারা❮ঘরে ঢুকে ঘুমন্ত কিশোরীর আফরিন আক্তারে শরীরে ঢালা হয়েছিল গরম পানি, ৪৯ দিন পর মৃত্যু❮ভৈরবের কমলপুর এলাকায় দুইপক্ষের সংঘর্ষ। তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক ‎❮ভৈরব বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করা হবে: বস্ত্র প্রতিমন্ত্রী❮কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন