Hasan
১৪ নভেম্বর ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে পর্যটনকেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে জিম্মি করে মোবাইল-টাকা ছিনতাই

শেরপুরের পর্যটনকেন্দ্র গজনী অবকাশে ছিনতাইয়ের শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের ৮ শিক্ষার্থী।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯ টার দিকে পর্যটনকেন্দ্রটির ভেতরে অস্ত্রের মুখে তাদের মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।ঘড়ি কিনুন

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শিক্ষা সফরের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ প্রায় ৮০ জন গজনী অবকাশে ঘুরতে এসেছেন। সকালে খাবার খেয়ে ভুক্তভোগী আটজন মিলে পর্যটনকেন্দ্রটির বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছিলেন।

এসময় দুই উপজাতি ব্যক্তি আগ্নেয়াস্ত্র, ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পথরোধ করেন। পরে অস্ত্রের মুখে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে তাদের মারধর করা হয়। একপর্যায়ে আটটি মুঠোফোন, মানিব্যাগ, নগদ টাকা, ব্যক্তিগত পোশাক ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা।

ভুক্তভোগী শিক্ষার্থী রিমন রায়হান বলেন, আমরা সকালে নাশতা করে আটজন ঘুরছিলাম। হঠাৎ দুজন আমাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে পিস্তল দেখিয়ে আমাদের জঙ্গলের দিকে নিয়ে যান। সেখানে মাথায় পিস্তল ঠেকিয়ে আটজনের মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা নিয়ে নেন। এরপর আমাদের সামনের দিকে দৌড়াতে বলেন। পেছনে তাকালে গুলি করার হুমকি দেন।

সমাজকর্ম বিভাগের প্রভাষক তানভীর হোসেন বলেন, আমরা সকাল আটটার দিকে গজনী অবকাশে এসেছি। আট শিক্ষার্থী ঘুরতে গেলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয়। তাদের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। পর্যটনকেন্দ্রটিতে বিপজ্জনক স্থান চিহ্নিত করে কোনো সতর্কতামূলক নির্দেশনাও নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছিল।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা

১

সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

২

কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

৩

চট্টগ্রামে দিনে চার কোটি টাকার সার উৎপাদন শুরু

৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

৫

ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট লিমন অনলাইন জুয়ার আইডিসহ গ্রেপ্তার

৬

নকলায় সড়ক দখল করে গাছ রাখায় তিন স’মিল মালিককে জরিমানা

৭

পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা হিমেল আবারও গ্রেপ্তার

৮

শেরপু‌রের নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা বিতরণ

৯

বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার

১০

সংঘর্ষ-খুন ও চুরি-ছিনতাই ঠেকাতে কিশোরগঞ্জ শহরজুড়ে ২৫০ এআই ক্যামেরা

১১

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

১২

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন-এটিভি ও এআই ক্যামেরা

১৩

ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

১৪

নেত্রকোনায় ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি |

১৫

ভৈরবে ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

১৬

ময়মনসিংহে এসআরবির পৃথক অভিযানে দুই পলাতক আসামি গ্রেপ্তার

১৭

বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে বর-কনেসহ অর্ধশতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

১৮

মশাল মিছিল ঘিরে খালিয়াজুরীতে গ্রেপ্তার ৩

১৯

বিচারের আশ্বাসে সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

২০
শিরোনামঃ
❮নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা❮সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’❮কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা❮চট্টগ্রামে দিনে চার কোটি টাকার সার উৎপাদন শুরু❮ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট❮ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট লিমন অনলাইন জুয়ার আইডিসহ গ্রেপ্তার❮নকলায় সড়ক দখল করে গাছ রাখায় তিন স’মিল মালিককে জরিমানা❮পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা হিমেল আবারও গ্রেপ্তার❮শেরপু‌রের নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা বিতরণ❮বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার