Hasan
১৪ নভেম্বর ২০২৬, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভৈরব বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করা হবে: বস্ত্র প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জের ভৈরব বাজারে অবস্থিত উপ-স্বাস্থ্য কেন্দ্রের খালি জায়গায় ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেছেন, এ ভূমি কোনো ব্যক্তি পর্যায়ে লিজ দেওয়ার সুযোগ নেই। সরকারি এই প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রেখে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ভৈরবের বাদশাবিল-নয়াহাটি এলাকার একটি রাস্তা উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভৈরব বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভূমিটি সরকারি স্বাস্থ্য বিভাগের নামে বিএস রেকর্ডভুক্ত রয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তারপরও জেলা পরিষদের পক্ষ থেকে ভূমির মালিকানা দাবি করা হলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেলা পরিষদকে উচ্চপর্যায়ে আলোচনায় বসে বিষয়টি নিষ্পত্তি করতে হবে। হঠাৎ করে কেউ ভূমির দাবি করলেই তা গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও বলেন, উপ-স্বাস্থ্য কেন্দ্রটি বর্তমানে চালু রয়েছে এবং প্রতিদিন রোগীরা এখান থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন। তাই প্রতিষ্ঠানটি যেভাবে চলছে, সেভাবেই চালু রাখতে হবে। একটি সরকারি প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে কেউ ব্যক্তিস্বার্থ হাসিল করবে, তা হতে পারে না।

মো. শরীফুল আলম বলেন, তাঁর ইচ্ছা রয়েছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের খালি জায়গায় একটি ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠা করার। এতে এলাকার ডায়াবেটিস রোগীরা উন্নত চিকিৎসাসেবা পাবেন। মানুষের সেবা বন্ধ করে কোনো উন্নয়ন হতে পারে না। জনস্বার্থে যা যা করা প্রয়োজন, তিনি তা করবেন।

তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। জনগণের উপকারে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে একই এলাকায় একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে সন্ধ্যায় ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা

১

সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

২

কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

৩

চট্টগ্রামে দিনে চার কোটি টাকার সার উৎপাদন শুরু

৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

৫

ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট লিমন অনলাইন জুয়ার আইডিসহ গ্রেপ্তার

৬

নকলায় সড়ক দখল করে গাছ রাখায় তিন স’মিল মালিককে জরিমানা

৭

পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা হিমেল আবারও গ্রেপ্তার

৮

শেরপু‌রের নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা বিতরণ

৯

বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার

১০

সংঘর্ষ-খুন ও চুরি-ছিনতাই ঠেকাতে কিশোরগঞ্জ শহরজুড়ে ২৫০ এআই ক্যামেরা

১১

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

১২

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন-এটিভি ও এআই ক্যামেরা

১৩

ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

১৪

নেত্রকোনায় ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি |

১৫

ভৈরবে ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

১৬

ময়মনসিংহে এসআরবির পৃথক অভিযানে দুই পলাতক আসামি গ্রেপ্তার

১৭

বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে বর-কনেসহ অর্ধশতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

১৮

মশাল মিছিল ঘিরে খালিয়াজুরীতে গ্রেপ্তার ৩

১৯

বিচারের আশ্বাসে সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

২০
শিরোনামঃ
❮নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা❮সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’❮কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা❮চট্টগ্রামে দিনে চার কোটি টাকার সার উৎপাদন শুরু❮ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট❮ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট লিমন অনলাইন জুয়ার আইডিসহ গ্রেপ্তার❮নকলায় সড়ক দখল করে গাছ রাখায় তিন স’মিল মালিককে জরিমানা❮পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা হিমেল আবারও গ্রেপ্তার❮শেরপু‌রের নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা বিতরণ❮বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার