Hasan
১৫ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে হালুয়াঘাটে এনসিপির মশাল মিছিল

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে হালুয়াঘাটে এনসিপির মশাল মিছিল

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হালুয়াঘাট উপজেলা এনসিপির কার্যালয় থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়িতা মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে এনসিপি নেতারা বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। এ ধরনের ঘটনায় সরকারের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজন থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা রয়েছে বলে তাঁরা মন্তব্য করেন। এ সময় তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও সমালোচনা করেন।

নেতারা আরও বলেন, ঘটনাটি কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। অগ্নিসংযোগের পেছনে জড়িতদের শনাক্ত করতে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা এনসিপির আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব আবু হাসনাত হৃদয়, হালুয়াঘাট পৌর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, সদস্য সচিব সিয়ামুল হক টুটুল, পৌর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আমিনুল ইসলাম রাজনসহ এনসিপি ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এনসিপির বিভিন্ন পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় হালুয়াঘাটে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা এনসিপি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা

১

সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

২

কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

৩

চট্টগ্রামে দিনে চার কোটি টাকার সার উৎপাদন শুরু

৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

৫

ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট লিমন অনলাইন জুয়ার আইডিসহ গ্রেপ্তার

৬

নকলায় সড়ক দখল করে গাছ রাখায় তিন স’মিল মালিককে জরিমানা

৭

পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা হিমেল আবারও গ্রেপ্তার

৮

শেরপু‌রের নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা বিতরণ

৯

বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার

১০

সংঘর্ষ-খুন ও চুরি-ছিনতাই ঠেকাতে কিশোরগঞ্জ শহরজুড়ে ২৫০ এআই ক্যামেরা

১১

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

১২

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন-এটিভি ও এআই ক্যামেরা

১৩

ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

১৪

নেত্রকোনায় ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি |

১৫

ভৈরবে ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

১৬

ময়মনসিংহে এসআরবির পৃথক অভিযানে দুই পলাতক আসামি গ্রেপ্তার

১৭

বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে বর-কনেসহ অর্ধশতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

১৮

মশাল মিছিল ঘিরে খালিয়াজুরীতে গ্রেপ্তার ৩

১৯

বিচারের আশ্বাসে সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

২০
শিরোনামঃ
❮নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা❮সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’❮কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা❮চট্টগ্রামে দিনে চার কোটি টাকার সার উৎপাদন শুরু❮ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট❮ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট লিমন অনলাইন জুয়ার আইডিসহ গ্রেপ্তার❮নকলায় সড়ক দখল করে গাছ রাখায় তিন স’মিল মালিককে জরিমানা❮পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা হিমেল আবারও গ্রেপ্তার❮শেরপু‌রের নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা বিতরণ❮বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার