Hasan
১৫ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে সাংবাদিকের বাসায় কাফনের কাপড়, চিরকুটে ‘বিশেষ উপহার’

শেরপুরের নকলা উপজেলায় সাংবাদিক মো. মামুন মিয়ার বাসার সামনে একটি ব্যাগে কাফনের কাপড়, মোমবাতি ও হুমকিসূচক চিরকুট রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে বাসার সামনে লাল ব্যাগটি দেখতে পান তিনি। এ ঘটনায় তার পরিবারে উদ্বেগ ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামুন মিয়া দৈনিক বাংলা পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি ও নকলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

জানা গেছে, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বাসার সামনে একটি লাল ব্যাগ দেখতে পান মামুন মিয়া। পরে ব্যাগটি খুলে এর ভেতরে কাফনের কাপড়, মোমবাতি ও একটি চিরকুট পান তিনি। চিরকুটে লেখা ছিল, ‘জনাব মামুন, অহমিকার প্রাসাদ যতই সুউচ্চ হোক, বাস্তবতার আদালতে প্রত্যেককেই নিজের কৃতকর্মের জবাবদিহি করতে হবে। আপনার জন্য আমাদের বিশেষ উপহার, আশা করি ভালো হয়ে যাবেন।’

মামুন মিয়ার অভিযোগ, তাকে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই কে বা কারা এসব সামগ্রী রেখে গেছে। স্থানীয় বিভিন্ন অনিয়ম, অসংগতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ প্রকাশের কারণে এর আগেও বিভিন্ন সময়ে তাকে হুমকি-ধমকি দেওয়া হয়েছে।

ঘটনাটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে নকলা থানা পুলিশকে অবহিত করেন তিনি। খবর পেয়ে শুক্রবার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ব্যাগের ভেতরে থাকা সামগ্রী ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায়।

সাংবাদিক মামুন মিয়া বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করে সত্য প্রকাশের চেষ্টা অব্যাহত রাখায় তাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে তিনি মনে করেন। তবে এসব হুমকিতে তার কলম থেমে থাকবে না। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, ‘এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। কে বা কারা কী উদ্দেশ্যে এসব সামগ্রী রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা

১

সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

২

কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

৩

চট্টগ্রামে দিনে চার কোটি টাকার সার উৎপাদন শুরু

৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

৫

ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট লিমন অনলাইন জুয়ার আইডিসহ গ্রেপ্তার

৬

নকলায় সড়ক দখল করে গাছ রাখায় তিন স’মিল মালিককে জরিমানা

৭

পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা হিমেল আবারও গ্রেপ্তার

৮

শেরপু‌রের নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা বিতরণ

৯

বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার

১০

সংঘর্ষ-খুন ও চুরি-ছিনতাই ঠেকাতে কিশোরগঞ্জ শহরজুড়ে ২৫০ এআই ক্যামেরা

১১

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

১২

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন-এটিভি ও এআই ক্যামেরা

১৩

ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

১৪

নেত্রকোনায় ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি |

১৫

ভৈরবে ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

১৬

ময়মনসিংহে এসআরবির পৃথক অভিযানে দুই পলাতক আসামি গ্রেপ্তার

১৭

বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে বর-কনেসহ অর্ধশতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

১৮

মশাল মিছিল ঘিরে খালিয়াজুরীতে গ্রেপ্তার ৩

১৯

বিচারের আশ্বাসে সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

২০
শিরোনামঃ
❮নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা❮সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’❮কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা❮চট্টগ্রামে দিনে চার কোটি টাকার সার উৎপাদন শুরু❮ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট❮ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট লিমন অনলাইন জুয়ার আইডিসহ গ্রেপ্তার❮নকলায় সড়ক দখল করে গাছ রাখায় তিন স’মিল মালিককে জরিমানা❮পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা হিমেল আবারও গ্রেপ্তার❮শেরপু‌রের নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা বিতরণ❮বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার