ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় আলম মোল্লা(৪৮) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২নভেম্বর)রাত পৌনে ১২টার দিকে উপজেলার সিডস্টোর উত্তর বাজার এলাকায় পলাশ ফিলিং স্টেশনের সামনে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলম মোল্লাহ উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবণকোঠা গ্রামের বাসিন্দা। তিনি মৃত হাসেম মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে তিনি ঘটনার সময় সিডস্টোর উত্তর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ঢাকারোড়ে একটি দ্রুতগামী অজ্ঞাত একটি মোটরসাইকেল চাপা দিলে তিনি রাস্তার মাঝে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি জানান, মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে অজ্ঞাত একটি মোটর সাইকেল আলম মোল্লা নামে এক ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারাযান। নিহতের লাশ তার পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করলে তাদের কাছে লাশ হস্তান্তর করে দেয়া হয়।
মন্তব্য করুন