Hasan
১৬ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, প্রেমিকসহ ৩ জনের নামে মামলা

নেত্রকোনার কেন্দুয়ায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে বাড়ির বাইরে ডেকে নিয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তার কথিত প্রেমিকসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

রোববার (১৫ নভেম্বর) কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বাসিন্দা মো. শুভ (২৪), মো. নুরে আলম (৩৩) ও শাহ আলম (৩১)। তারা পরস্পরের প্রতিবেশী। ঘটনার পর থেকে তিন আসামিই পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে শুভর প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার রাতে বাড়িতে বাবা না থাকার সুযোগে বিয়ের আশ্বাস দিয়ে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শুভ। পরে অটোরিকশার জন্য অপেক্ষা করার কথা বলে বাড়ির পেছনের একটি ফসলি জমিতে নিয়ে যান।

এজাহারে উল্লেখ করা হয়, শুভর পূর্বপরিকল্পনা অনুযায়ী রাত সাড়ে ১০টার দিকে সেখানে নুরে আলম ও শাহ আলম উপস্থিত হন। একপর্যায়ে শুভ ও শাহ আলম অটোরিকশা আনার কথা বলে সেখান থেকে সরে যান। এরপর নুরে আলম ওই কিশোরীকে প্রাণনাশের ভয় দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে শুভ ফিরে এসে কিশোরীকে ধর্ষণ করেন এবং ঘটনার ভিডিও মুঠোফোনে ধারণ করতে নুরে আলমকে নির্দেশ দেন বলে এজাহারে উল্লেখ রয়েছে। এরপর শুভর সহযোগিতায় শাহ আলমও কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে শনিবার রাত ১টার মধ্যে এসব ঘটনা ঘটে। পরে বিষয়টি কাউকে না জানাতে এবং বাড়িতে ফিরে না যেতে কিশোরীকে হুমকি দেন আসামিরা। বাড়িতে ফিরলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়।

ভীতসন্ত্রস্ত কিশোরী প্রথমে পাশের গোপালপুর গ্রামের এক সহপাঠীর বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। সেখানে আশ্রয় না পেয়ে পাশের শিবপুর গ্রামে আরেক সহপাঠীর বাড়ির বারান্দায় রাত কাটায়। শনিবার সকাল ৭টার দিকে ওই সহপাঠীর পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এরপর পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায় সে।

এ ঘটনায় রোববার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

১

নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত

২

কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ

৩

কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ

৪

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শেরপুরের তিনটি গ্রাম, সেতু হবে কবে?

৫

ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ

৬

এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা

৭

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ

৮

চুরি-ছিনতাই ও সংঘর্ষ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে ২৫০ এআই ক্যামেরা

৯

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

১০

একই জমি দুজনের কাছে বিক্রি, দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

১১

ফুলপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

১২

নেত্রকোনায় ওভারটেক নিয়ে দুই ইজিবাইক চালকের ঝগড়া, যাত্রী নিহত

১৩

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, প্রেমিকসহ ৩ জনের নামে মামলা

১৪

ঈশ্বরগঞ্জে জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার

১৫

নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা

১৬

সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

১৭

কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

১৮

চট্টগ্রামে দিনে চার কোটি টাকার সার উৎপাদন শুরু

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

২০
শিরোনামঃ
❮আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু❮নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত❮কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ❮কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ❮মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শেরপুরের তিনটি গ্রাম, সেতু হবে কবে?❮ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ❮এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা❮সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ❮চুরি-ছিনতাই ও সংঘর্ষ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে ২৫০ এআই ক্যামেরা❮ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫