Hasan
১৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার

ঝিনাইদহে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ

ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বারবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা অফিস রুমের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ঘটনার সময় অফিসের ভিতরে লোকজন থাকায় তারা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়।

তিনি আরও জানান, হামলার সময় অফিস রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ কারণে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেল সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পাশাপাশি দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মাহফুজুর রহমান/খাদিজা রুমি/

পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফায়েজ (২০) নামের যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক মোটরসাইকেল আরোহী।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফায়েজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মো. জাহাঙ্গীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কক্সবাজারগামী মোটরসাইকেলের সঙ্গে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।

কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আকবর জানান, দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

রাফিউল আলভী/খাদিজা রুমি/

ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জহিরুল ইসলাম রুবেল (৪৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৫ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গাবরবোয়ালী ভিতরের মোড় এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জহিরুল ইসলাম রুবেল উপজেলার গাবরবোয়ালী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমনের নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার রাত দেড়টার দিকে গাবরবোয়ালী এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় গত ২১ অক্টোবর ঈশ্বরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা একটি মামলায় আসামি হিসেবে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ১৯৯৫ সালে দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন রুবেল। তবে ওই মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেনা পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার রুবেলকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ফয়সল আহমেদ/খাদিজা রুমি/

শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম সুমন। ছবি: খবরের কাগজ

যশোরের শার্শায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইবুনালের সরকারি কৌঁসুলি (পিপি) একেএম হাসানুর রহমান আসাদ। একইসঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত।

এর আগে, রবিবার (১৫ নভেম্বর) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডিত সাইফুল ইসলাম সুমন শার্শা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে কারাগারে আছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাইফুল দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীদের উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিলেন। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষে তিনি ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ঝাপটে ধরেন এবং চুমু দেন। ঘটনাটি ভুক্তভোগী ছাত্রী বাড়িতে জানালে তার বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানান। এ ছাড়া বিদ্যালয়ের আরও কয়েকজন ছাত্রীও সুমনের বিরুদ্ধে একই ধরনের অসদাচরণের অভিযোগ করে। পরে সুমন বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীসহ অন্য ছাত্রীদের মুখ না খোলার জন্য হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরিবার ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীর বাবা ওই বছরের ১ অক্টোবর বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন।

তদন্ত শেষে শার্শা গোড়পাড়া ক্যাম্পের তৎকালীন উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান সুমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে সুমনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।

নজরুল ইসলাম/অলি/

রূপগঞ্জে ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) নামের মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।

রবিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা সংস্থা’র (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম ও সুজন তালুকদার জানান, রবিবার ডিবির একটি টিম রূপগঞ্জের মুড়াপারা ইউনিয়নের দড়িকান্দি গাজী সেতু সংলগ্ন ইসমাইলের হোটেলের সামনে পাকা রাস্তার উপর এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ ইসমাইল হোসেন নামের এক পেশাদার মাদককারবারিকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মোহাম্মদ ইসমাইল হোসেন দীর্ঘদিন যাবত উপজেলার মুড়াপাড়া ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদককারবারি করে আসছিল। ভবিষ্যতে এমন মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তারা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা

১

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ

২

চুরি-ছিনতাই ও সংঘর্ষ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে ২৫০ এআই ক্যামেরা

৩

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

৪

একই জমি দুজনের কাছে বিক্রি, দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

৫

ফুলপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

৬

নেত্রকোনায় ওভারটেক নিয়ে দুই ইজিবাইক চালকের ঝগড়া, যাত্রী নিহত

৭

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, প্রেমিকসহ ৩ জনের নামে মামলা

৮

ঈশ্বরগঞ্জে জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার

৯

নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা

১০

সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

১১

কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

১২

চট্টগ্রামে দিনে চার কোটি টাকার সার উৎপাদন শুরু

১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

১৪

ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট লিমন অনলাইন জুয়ার আইডিসহ গ্রেপ্তার

১৫

নকলায় সড়ক দখল করে গাছ রাখায় তিন স’মিল মালিককে জরিমানা

১৬

পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা হিমেল আবারও গ্রেপ্তার

১৭

শেরপু‌রের নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা বিতরণ

১৮

বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার

১৯

সংঘর্ষ-খুন ও চুরি-ছিনতাই ঠেকাতে কিশোরগঞ্জ শহরজুড়ে ২৫০ এআই ক্যামেরা

২০
শিরোনামঃ
❮এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা❮সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ❮চুরি-ছিনতাই ও সংঘর্ষ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে ২৫০ এআই ক্যামেরা❮ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫❮একই জমি দুজনের কাছে বিক্রি, দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা❮ফুলপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার❮নেত্রকোনায় ওভারটেক নিয়ে দুই ইজিবাইক চালকের ঝগড়া, যাত্রী নিহত❮কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, প্রেমিকসহ ৩ জনের নামে মামলা❮ঈশ্বরগঞ্জে জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার❮নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা