Hasan
১৬ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটের কারণে দীর্ঘদিন ধরে অচলাবস্থায় রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। জরুরি প্রয়োজনে সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে বিপাকে পড়ছেন রোগী ও স্বজনরা। এ পরিস্থিতিকে পুঁজি করে হাসপাতালকেন্দ্রিক বেসরকারি অ্যাম্বুলেন্সের একটি চক্র অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে রাতের বেলায় রোগীদের স্বজনদের কাছ থেকে স্বাভাবিক ভাড়ার দুই থেকে তিনগুণ পর্যন্ত অর্থ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও পর্যাপ্ত চালক না থাকায় সেটি নিয়মিত রোগীদের পরিবহনে ব্যবহার করা যাচ্ছে না। ফলে জরুরি অবস্থায় কোনো রোগীকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল কিংবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রয়োজন হলে বেসরকারি অ্যাম্বুলেন্সের ওপর নির্ভর করতে হচ্ছে স্বজনদের।

ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতাল চত্বর ও আশপাশে অবস্থান করা কয়েকজন বেসরকারি অ্যাম্বুলেন্স চালক নিজেদের মধ্যে একটি অঘোষিত সিন্ডিকেট গড়ে তুলেছেন। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ দাবি করার পাশাপাশি বাইরে থেকে অন্য অ্যাম্বুলেন্স এলে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনের বেলায় তাড়াইল থেকে কিশোরগঞ্জ সদরে রোগী পরিবহনে যে ভাড়া নেওয়া হয়, রাত ১০টার পর একই গন্তব্যে যেতে তার দুই থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া দাবি করা হয়। রোগীর সংকটাপন্ন অবস্থার সুযোগ নিয়ে চালকরা ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করছেন বলে অভিযোগ। জীবন বাঁচানোর তাগিদে দরদাম করার সুযোগ না থাকায় অনেক পরিবার বাধ্য হয়ে ঋণ কিংবা ধারদেনা করে এসব অতিরিক্ত টাকা পরিশোধ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগীর স্বজন বলেন, “গত সপ্তাহে রাত ১টার দিকে আমার বাবার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক দ্রুত কিশোরগঞ্জে স্থানান্তরের পরামর্শ দেন। সরকারি অ্যাম্বুলেন্স চাইলে চালক না থাকার কথা জানানো হয়। পরে বেসরকারি অ্যাম্বুলেন্স নিতে গেলে দিনের তুলনায় প্রায় তিনগুণ ভাড়া দাবি করা হয়। অসহায় অবস্থায় বাধ্য হয়েই সেই টাকা দিতে হয়েছে।”

এদিকে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, হাসপাতালের কিছু অসাধু কর্মচারীর সঙ্গে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের যোগসাজশ রয়েছে। এ কারণে কথিত সিন্ডিকেটটি আরও প্রভাবশালী হয়ে উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের মতে, সরকারি অ্যাম্বুলেন্স সেবা কার্যকর না থাকায় সাধারণ মানুষ একদিকে যেমন বাড়তি আর্থিক চাপের মুখে পড়ছেন, অন্যদিকে জরুরি রোগী স্থানান্তরেও বিলম্বের আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে রাতের সময়ে অ্যাম্বুলেন্স সংকট রোগী ও স্বজনদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।

এ বিষয়ে তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, চালক সংকটের বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত চালক নিয়োগ অথবা বিকল্প ব্যবস্থার মাধ্যমে সরকারি অ্যাম্বুলেন্স সেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। হাসপাতাল এলাকায় সিন্ডিকেট গঠন কিংবা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ খতিয়ে দেখে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সরকারি অ্যাম্বুলেন্সের চালক সংকট দ্রুত নিরসন, রোগীদের জন্য জরুরি পরিবহনসেবা নিশ্চিত এবং বেসরকারি অ্যাম্বুলেন্সের নামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাড়াইলের সচেতন নাগরিকরা

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২

১

দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের

২

আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

৩

নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত

৪

কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ

৫

কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ

৬

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শেরপুরের তিনটি গ্রাম, সেতু হবে কবে?

৭

ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ

৮

এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা

৯

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ

১০

চুরি-ছিনতাই ও সংঘর্ষ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে ২৫০ এআই ক্যামেরা

১১

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

১২

একই জমি দুজনের কাছে বিক্রি, দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

১৩

ফুলপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

১৪

নেত্রকোনায় ওভারটেক নিয়ে দুই ইজিবাইক চালকের ঝগড়া, যাত্রী নিহত

১৫

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, প্রেমিকসহ ৩ জনের নামে মামলা

১৬

ঈশ্বরগঞ্জে জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার

১৭

নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা

১৮

সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

১৯

কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

২০
শিরোনামঃ
❮খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২❮দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের❮আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু❮নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত❮কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ❮কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ❮মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শেরপুরের তিনটি গ্রাম, সেতু হবে কবে?❮ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ❮এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা❮সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ