Hasan
১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২

খালিয়াজুরী সংবাদদাতা : নেত্রকোনার খালিয়াজুরীতে নৌ পুলিশের অভিযানে ১৭০ বস্তা ভারতীয় কপি পাউডার, একটি ইঞ্জিনচালিত নৌকা ও দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩৪ লাখ ৭২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ধেনু নদীর কাটা গাঙ এলাকায় লেপসিয়া বাজার নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কয়েকজন ব্যক্তি ইঞ্জিনচালিত নৌকায় করে ভারতীয় কপি পাউডার নিয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় যাচ্ছিলেন। পথে খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পাশ দিয়ে ধেনু নদীর কাটা গাঙ এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নৌ পুলিশ। এ সময় ১৭০ বস্তা মালামালসহ দুজনকে আটক করা হয়।

লেপসিয়া বাজার নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগৎজ্যোতি চৌধুরী গণমাধ্যমকে বলেন, তিনি পুলিশ সদস্যদের নিয়ে নদীতে টহলরত অবস্থায় ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে একটি ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে দুজনকে মালামালসহ আটক করা হয়। পরে তাঁদের নৌকাসহ লেপসিয়া বাজার নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, জব্দ করা মালামালের তালিকা প্রস্তুত করে এর আনুমানিক মূল্য ৩৪ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পরে ১৫ নভেম্বর মালামাল ও নৌকাসহ আটক দুজনকে খালিয়াজুরী থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হবিগঞ্জের লাখাই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আরব আলীর ছেলে মো. আবুল খায়ের (৩১) এবং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পুরাতন লাউরাঘর পূর্ব গ্রামের কাজল মিয়ার ছেলে মো. সিদ্দিকুল ইসলাম (২২)।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন নৌকাসহ মালামাল জব্দ ও দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, অবৈধভাবে মালামাল পাচারের অভিযোগে ১৫ নভেম্বর লেপসিয়া বাজার নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম বাদী হয়ে খালিয়াজুরী থানায় মামলা করেছেন।

তিনি আরও জানান, আটক দুজনকে যথাযথ পুলিশি নিরাপত্তায় ১৬ নভেম্বর আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রকাশঃ ০৫:৪৭pm, ২০২৬-১১-১৫

আপডেটঃ ০৫:৪৭pm, ২০২৬-১১-১৫

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২

১

দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের

২

আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

৩

নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত

৪

কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ

৫

কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ

৬

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শেরপুরের তিনটি গ্রাম, সেতু হবে কবে?

৭

ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ

৮

এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা

৯

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ

১০

চুরি-ছিনতাই ও সংঘর্ষ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে ২৫০ এআই ক্যামেরা

১১

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

১২

একই জমি দুজনের কাছে বিক্রি, দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

১৩

ফুলপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

১৪

নেত্রকোনায় ওভারটেক নিয়ে দুই ইজিবাইক চালকের ঝগড়া, যাত্রী নিহত

১৫

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, প্রেমিকসহ ৩ জনের নামে মামলা

১৬

ঈশ্বরগঞ্জে জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার

১৭

নারীদের জন্য ১০০ ইলেকটৃক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা

১৮

সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

১৯

কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব, পাচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

২০
শিরোনামঃ
❮খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২❮দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের❮আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু❮নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত❮কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ❮কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ❮মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শেরপুরের তিনটি গ্রাম, সেতু হবে কবে?❮ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ❮এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা❮সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ