Hasan
২৪ নভেম্বর ২০২৬, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেকুর দখলে নিকলীর হাওর

আল-আমিন হাসান, নিকলী: কিশোরগঞ্জের নিকলী উপজেলার বিস্তীর্ণ হাওরাঞ্চলে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। একদিকে এক্সকাভেটর (ভেকু) দিয়ে ফসলি জমির মাটি তোলা হচ্ছে, অন্যদিকে বাল্কহেডে করে সেই মাটি নদীপথে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। উত্তোলিত মাটির একটি অংশ স্থানীয় ইটভাটায় ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বাকিটা কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলায় সরবরাহ করা হচ্ছে।

শুধু মাটি উত্তোলন নয়, রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কসংলগ্ন এলাকায় বাল্কহেড দিয়ে কৃষিজমি ভরাটের অভিযোগও পাওয়া গেছে। এতে হাওরের কৃষিজমি, প্রাকৃতিক পরিবেশ ও ভবিষ্যৎ খাদ্য উৎপাদন নিয়ে উদ্বেগ বাড়ছে।

সম্প্রতি সরেজমিনে উপজেলার চাতিরচর, ছেত্রা, জারুইতলা, সিংপুর, গুরুই ও দামপাড়া হাওর এবং সুয়াইজানি নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় মাটি কাটা ও পরিবহনের চিত্র দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে বাল্কহেডে বোঝাই করে বিক্রি করছে। নদীপথে এসব মাটি বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রগুলোর দাবি, ছেত্রা হাওর থেকে উত্তোলিত মাটির একটি অংশ ইটভাটায় নেওয়া হচ্ছে। বাকি মাটি বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। এতে কৃষিজমির স্বাভাবিক গঠন ও উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আর্থিক সংকটের কারণে কেউ কেউ সামান্য অর্থের বিনিময়ে নিজেদের জমির উপরিভাগের মাটি বিক্রি করছেন। তবে এই মাটিই যে ফসল উৎপাদনের অন্যতম প্রধান ভিত্তি, সে বিষয়ে অনেকের পর্যাপ্ত ধারণা নেই। ছাতিরচরের কৃষক আব্দুল কুদ্দুস জানান, টাকার প্রয়োজনে তিনি জমির মাটি বিক্রি করেছেন। তবে এর দীর্ঘমেয়াদি কৃষিগত ক্ষতি সম্পর্কে আগে তার ধারণা ছিল না।

২০২৬ সালের ১০ এপ্রিল প্রণীত ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা আইন, ২০২৬’-এর ৭(৭) ধারায় ইটভাটাসহ অন্য কোনো কাজে ব্যবহারের উদ্দেশ্যে কৃষিজমির উপরিভাগের মাটি কেনাবেচা, অপসারণ, পরিবহন ও ব্যবহারে নিষেধাজ্ঞার কথা উল্লেখ রয়েছে। একই আইনের ১৪(১)(ঘ) ধারায় এ ধরনের কর্মকাণ্ডকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অথচ আইনগত নিষেধাজ্ঞা থাকার পরও হাওরাঞ্চলে মাটি উত্তোলন ও পরিবহনের অভিযোগ অব্যাহত থাকায় আইনটির বাস্তব প্রয়োগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

কৃষি বিশেষজ্ঞদের মতে, জমির উপরিভাগের মাটিতে ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় জৈব পদার্থ ও পুষ্টি উপাদান বেশি থাকে। এ স্তরের মাটি সরিয়ে ফেললে জমির উর্বরতা, পানি ধারণক্ষমতা ও উৎপাদনশীলতা কমে যেতে পারে। বিশেষ করে বোরো ধাননির্ভর হাওরাঞ্চলে এর প্রভাব দীর্ঘমেয়াদি হওয়ার আশঙ্কা রয়েছে।

নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সামাদ বলেন, চাষযোগ্য জমির উপরিভাগের প্রায় ১৫ ইঞ্চি মাটি কেটে নেওয়া হলে আগের মতো ফলন পাওয়া কঠিন হয়ে পড়ে। জমির স্বাভাবিক উৎপাদনক্ষমতা ফিরিয়ে আনতে অন্তত ১০ থেকে ১৫ বছর সময় লাগতে পারে।

এদিকে মাটি কাটার কর্মকাণ্ডের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দুই কর্মচারীর সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, ওই কর্মচারীদের সঙ্গে মাটি ব্যবসায়ীদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এমনকি ভ্রাম্যমাণ আদালতের অভিযানসংক্রান্ত তথ্য আগাম জানিয়ে দেওয়া এবং অভিযুক্ত ব্যক্তিদের সতর্ক করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, অভিযানের তথ্য আগে থেকেই পৌঁছে যাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযান শুরুর আগেই সতর্ক হয়ে যান। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মচারীদের বক্তব্য পাওয়া যায়নি।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ মাটি কাটার কর্মকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাওরাঞ্চলের কৃষিজমি রক্ষা, অবৈধ মাটি উত্তোলন বন্ধ এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এখন স্থানীয়দের প্রধান দাবি। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে নিকলীর কৃষি ও পরিবেশের ওপর এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গফরগাঁও উপজেলা হাসপাতালে এক্স-রে ফিল্ম সংকট: রোগীদের দুর্ভোগ চরমে

১

শ্রীবরদীতে তেলের ওজনে কারচুপি, দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

২

গৌরীপুরে ছুরিকাঘাতে কিশোর খুন

৩

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ২ কিশোর আটক

৪

ট্রেনে মাদক পরিবহনে সহযোগিতা, চালানপ্রতি ১০ হাজার করে নেন আরএসবি সদস্য

৫

গৌরীপুরে ছুরিকাঘাতে যুবক খুন , ঘাতক আটক

৬

মুক্তাগাছায় ১৩ বছরের কিশোরী জাকিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

৭

কারাগারে ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকারের মৃত্যু

৮

নেত্রকোনায় পার্কিং করা গাড়িতে আগুন, তদন্তে পুলিশ

৯

নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন, ধানের বরাদ্দ ৭০১ মেট্রিক টন

১০

গৌরীপুরে আওয়ামী লীগ নেতা হাবিবুর গ্রেফতার

১১

দুর্গাপুর সীমান্তে বিজিবির ‎অভিযানে ১৭৯ বোতল ভারতীয় মদ জব্দ

১২

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩২ কারখানা

১৩

দুর্গাপুরে প্রধানমন্ত্রীর ঘর পেলেন আদিবাসী সুধিনী মান্দা

১৪

মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৫

ভৈরবে বাড়ির উঠোনে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ, আটক ১

১৬

দীর্ঘ পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু

১৭

কেন্দুয়ায় হিমালয় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

১৮

এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু

১৯

শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

২০
শিরোনামঃ
❮গফরগাঁও উপজেলা হাসপাতালে এক্স-রে ফিল্ম সংকট: রোগীদের দুর্ভোগ চরমে❮শ্রীবরদীতে তেলের ওজনে কারচুপি, দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা❮গৌরীপুরে ছুরিকাঘাতে কিশোর খুন❮শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ২ কিশোর আটক❮ট্রেনে মাদক পরিবহনে সহযোগিতা, চালানপ্রতি ১০ হাজার করে নেন আরএসবি সদস্য❮গৌরীপুরে ছুরিকাঘাতে যুবক খুন , ঘাতক আটক❮মুক্তাগাছায় ১৩ বছরের কিশোরী জাকিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১❮কারাগারে ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকারের মৃত্যু❮নেত্রকোনায় পার্কিং করা গাড়িতে আগুন, তদন্তে পুলিশ❮নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন, ধানের বরাদ্দ ৭০১ মেট্রিক টন