Hasan
২৪ নভেম্বর ২০২৬, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কটিয়াদীতে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে যুবদল নেতা নিহত

কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে সোহেল মিয়া (৩২)নামে একজন নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে নিহত সোহেল মিয়ার শ্বশুরবাড়ির সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।সেই বিরোধের জেরে, সংঘর্ষের এক পর্যায়ে নিহত সোহেল মিয়াকে একটি এককাঠিয়া দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে, আহত অবস্থায় পার্শ্ববর্তী নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার রাত ৯ ঘটিকায় উপজেলার করগাও ইউনিয়নের উত্তর ভাট্টা গ্রামে এই ঘটনা ঘটে । নিহত সোহেল মিয়া কটিয়াদী উপজেলা করগাঁও ইউনিয়নের উত্তর ভাট্টা গ্রামের বাসিন্দা। তিনি করগাঁও ইউনিয়নের যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায় নিহত সোহেল মিয়া তার শ্বশুর বাড়ির সাথে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন শনিবার আনুমানিক রাত ৯ ঘটিকার সময় ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। সেই সময় তার শশুর পক্ষে একজন তাকে এককাঠিয়া দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। সেই সময় তার আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একজন স্থানীয় রাজনৈতিক কর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে উপজেলা যুবদলের সদস্য সচিব, রফিকুল ইসলাম সেতু বলেন, নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ছিলেন। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষী ব্যক্তিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবী করছি ।

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিহত সোহেলের শ্বশুরবাড়ির সাথে একটি জমির সীমানা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । এ ঘটনায় একটি মামলা হয়েছে।তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ঘটনার তদন্তে জড়িত খুনিদের গ্রেফতার করে প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে মদসহ দুই যুবক গ্রেপ্তার

১

কেন্দুয়ায় ভ্রাম্যমান আদালত ৪ প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

২

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

৩

সীমান্তের ওপারে বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

৪

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মামুনুল হক

৫

ময়মনসিংহে নয় দিনব‍্যাপী বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

৬

ভেকুর দখলে নিকলীর হাওর

৭

ময়মনসিংহে ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার, দুই ভাই গ্রেপ্তার

৮

কটিয়াদীতে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে যুবদল নেতা নিহত

৯

ভালুকায় থানায় অভিযোগ দেয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা

১০

বিদ্যালয় কর্মচারীর মাদক সেবনের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তের নির্দেশ শিক্ষা কর্মকর্তার

১১

এইচএসসিতে ফল পরিবর্তনে শীর্ষে ময়মনসিংহ, তলানিতে রাজশাহী বোর্ড

১২

গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

১৩

ভৈরবে বাড়ির উঠানে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ, আটক ১

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে সচেতনতা ও গতিশীলতা বাড়াতে কেন্দুয়ায় টাস্কফোর্সের সভা

১৫

নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

১৬

ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার

১৭

পলাতকরা সীমান্ত পেরোলেই গ্রেপ্তার: ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার

১৮

শেরপুরে দুই সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

১৯

আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল

২০
শিরোনামঃ