Hasan
২৪ নভেম্বর ২০২৬, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মামুনুল হক

গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর করে সংবিধান সংস্কার এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেছেন, গণভোটের গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম থেকে একচুলও সরে দাঁড়াবে না বাংলাদেশ খেলাফত মজলিস।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় ময়মনসিংহের মুক্তাগাছার নন্দীবাড়ি অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিসের মুক্তাগাছা উপজেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, সরকার গঠনের জন্য ৫০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। অন্যদিকে সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছেন ৭০ শতাংশ মানুষ। অথচ সরকার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। ৭০ শতাংশ মানুষের ভোটের কোনো মূল্য নেই, অথচ ৫০ শতাংশ মানুষের ভোটেরভিত্তিতে সরকার গঠনের শপথ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। জনগণের অধিকার আদায়ে ঘরে বসে থাকার সুযোগ নেই।

তিনি বলেন, সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু জনগণকে দেওয়া অঙ্গীকারের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারি না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

সংবিধান সংশোধনের পরিবর্তে মৌলিক সংস্কারের দাবি জানিয়ে খেলাফত মজলিসের আমির বলেন, সংবিধান সংশোধন ও সংস্কার এক বিষয় নয়। অতীতে ১২টি সংসদে ১৭ বার সংবিধান সংশোধন করা হয়েছে। কিন্তু সংশোধনের মাধ্যমে যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরবর্তী সময়ে বাতিল করা হয়েছে। তাই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আরেকটি দুর্বল সংশোধনী নয়, প্রয়োজন মৌলিক সংবিধান সংস্কার।

জুলাই বিপ্লবের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, এ আন্দোলনে হাজারো মানুষ জীবন দিয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং দৃষ্টিশক্তি হারিয়েছেন। এত রক্ত ও আত্মত্যাগ কোনো দুর্বল সংশোধনীর জন্য হয়নি। জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা। বাংলাদেশকে ১৯৭২ সালের সংবিধান ও পুরনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে না।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে মামুনুল হক বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত রাখা যাবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। পাশাপাশি বিচার বিভাগকে স্বাধীন এবং প্রশাসন ও পুলিশকে দলীয়করণমুক্ত রাখতে হবে।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী মত ও পথের জুলাইপন্থি শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। গণভোটকে অবৈধ বলার চেষ্টা থেকে বিরত থাকতে হবে। ৭০ শতাংশ জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে আন্তরিক হতে হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে মদসহ দুই যুবক গ্রেপ্তার

১

কেন্দুয়ায় ভ্রাম্যমান আদালত ৪ প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

২

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

৩

সীমান্তের ওপারে বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

৪

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মামুনুল হক

৫

ময়মনসিংহে নয় দিনব‍্যাপী বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

৬

ভেকুর দখলে নিকলীর হাওর

৭

ময়মনসিংহে ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার, দুই ভাই গ্রেপ্তার

৮

কটিয়াদীতে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে যুবদল নেতা নিহত

৯

ভালুকায় থানায় অভিযোগ দেয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা

১০

বিদ্যালয় কর্মচারীর মাদক সেবনের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তের নির্দেশ শিক্ষা কর্মকর্তার

১১

এইচএসসিতে ফল পরিবর্তনে শীর্ষে ময়মনসিংহ, তলানিতে রাজশাহী বোর্ড

১২

গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

১৩

ভৈরবে বাড়ির উঠানে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ, আটক ১

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে সচেতনতা ও গতিশীলতা বাড়াতে কেন্দুয়ায় টাস্কফোর্সের সভা

১৫

নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

১৬

ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার

১৭

পলাতকরা সীমান্ত পেরোলেই গ্রেপ্তার: ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার

১৮

শেরপুরে দুই সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

১৯

আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল

২০
শিরোনামঃ