Hasan
২৪ নভেম্বর ২০২৬, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ময়মনসিংহের নান্দাইলে ডিসেম্বর মাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের জেরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

এ ঘটনায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রেনেস্তারা সুলতানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদের নির্দেশে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এ তদন্তের নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, দুই দিন আগে শিক্ষক মহসিন আকন্দ তার ফেসবুক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসকে কেন্দ্র করে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘এখন শীতের কাঁপুনি ধরেছে, আগামীতেও আরও বাড়বে। কারণ, ডিসেম্বরে শীতের ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে।’

তার এ পোস্ট ঘিরে নান্দাইলের শিক্ষক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিদের মধ্যে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। পোস্টটির মন্তব্যের ঘরে নান্দাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু লেখেন, ‘সুন্দর উপলব্ধি।’ ফাতেমা সেতু নামের এক নারী মন্তব্য করেন, ‘আপনাদের আপা আসতেছে, শীতের আমেজটা এইবার একটু স্পেশাল হবে।’ এর জবাবে মহসিন আকন্দ লেখেন, ‘এত আগে বাড়লে হবে না তো?’

অন্যদিকে জামান রনি নামের এক ব্যক্তি মন্তব্য করেন, ‘স্যার, আপনি সরকারের বেতন ঠিকমতো পাচ্ছেন কি না, সেটা বলেন?’ এসব মন্তব্যের পর পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে শিক্ষক মহসিন আকন্দ বলেন, ‘আমি নিম্নচাপের কারণে এমন মন্তব্য করেছি। তবে ডিসেম্বরে আওয়ামী লীগ আসা—এমন কিছু নিয়ে পোস্ট দিইনি। কী কারণে আমাকে চিঠি দেওয়া হয়েছে, তা বুঝতে পারছি না।’

নান্দাইল উপজেলা ভারপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম বলেন, ‘তাকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে জবাব পাওয়া গেলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে মদসহ দুই যুবক গ্রেপ্তার

১

কেন্দুয়ায় ভ্রাম্যমান আদালত ৪ প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

২

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

৩

সীমান্তের ওপারে বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

৪

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মামুনুল হক

৫

ময়মনসিংহে নয় দিনব‍্যাপী বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

৬

ভেকুর দখলে নিকলীর হাওর

৭

ময়মনসিংহে ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার, দুই ভাই গ্রেপ্তার

৮

কটিয়াদীতে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে যুবদল নেতা নিহত

৯

ভালুকায় থানায় অভিযোগ দেয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা

১০

বিদ্যালয় কর্মচারীর মাদক সেবনের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তের নির্দেশ শিক্ষা কর্মকর্তার

১১

এইচএসসিতে ফল পরিবর্তনে শীর্ষে ময়মনসিংহ, তলানিতে রাজশাহী বোর্ড

১২

গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

১৩

ভৈরবে বাড়ির উঠানে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ, আটক ১

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে সচেতনতা ও গতিশীলতা বাড়াতে কেন্দুয়ায় টাস্কফোর্সের সভা

১৫

নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

১৬

ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার

১৭

পলাতকরা সীমান্ত পেরোলেই গ্রেপ্তার: ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার

১৮

শেরপুরে দুই সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

১৯

আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল

২০
শিরোনামঃ