Hasan
২৪ নভেম্বর ২০২৬, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় ভ্রাম্যমান আদালত ৪ প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

কেন্দুয়া প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নির্দেশনায় পরিচালিত ভ্রাম্যমান আদালত চারটি প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা প্রদান করে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে কেন্দুয়া পৌর শহরের হিমালয় ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিদর্শনে স্টেশনের ৬টি পাম্পের মধ্যে ৩টিতে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া ফায়ার লাইসেন্স নবায়ন না থাকা এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। কম জ্বালানি সরবরাহকারী তিনটি পাম্প সিলগালা করা হয়েছে। পরবর্তীতে বিএসটিআইয়ের অনুমোদন নেওয়ার পর পাম্পগুলো পুনরায় চালু করা যাবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে পৌর শহরের হোটেল স্পাইসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ মামলায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পুলিশের এসআই রফিকুল ইসলাম।

অন্যদিকে, বিএসটিআই আইন-২০১৮-এর ৩০ ধারা লঙ্ঘনের দায়ে নিউ বনফুলকে ১০ হাজার টাকা এবং সাহিতপুর বাজারের আম্মাজান বেকারিকে বিএসটিআই আইন-২০১৮-এর ১৫ ও ২৭ ধারা লঙ্ঘনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাকি তিন প্রতিষ্ঠানের অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই, ময়মনসিংহের মেট্রোলজি পরিদর্শক মেহের আফফান। এ সময় বিএসটিআই, ময়মনসিংহের ফিল্ড অফিসার আব্দুল্লাহ আল নোমান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশঃ ০৮:৪৬pm, ২০২৬-১১-২৩

আপডেটঃ ০৮:৪৬pm, ২০২৬-১১-২৩

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে মদসহ দুই যুবক গ্রেপ্তার

১

কেন্দুয়ায় ভ্রাম্যমান আদালত ৪ প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

২

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

৩

সীমান্তের ওপারে বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

৪

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মামুনুল হক

৫

ময়মনসিংহে নয় দিনব‍্যাপী বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

৬

ভেকুর দখলে নিকলীর হাওর

৭

ময়মনসিংহে ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার, দুই ভাই গ্রেপ্তার

৮

কটিয়াদীতে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে যুবদল নেতা নিহত

৯

ভালুকায় থানায় অভিযোগ দেয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা

১০

বিদ্যালয় কর্মচারীর মাদক সেবনের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তের নির্দেশ শিক্ষা কর্মকর্তার

১১

এইচএসসিতে ফল পরিবর্তনে শীর্ষে ময়মনসিংহ, তলানিতে রাজশাহী বোর্ড

১২

গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

১৩

ভৈরবে বাড়ির উঠানে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ, আটক ১

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে সচেতনতা ও গতিশীলতা বাড়াতে কেন্দুয়ায় টাস্কফোর্সের সভা

১৫

নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

১৬

ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার

১৭

পলাতকরা সীমান্ত পেরোলেই গ্রেপ্তার: ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার

১৮

শেরপুরে দুই সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

১৯

আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল

২০
শিরোনামঃ