Hasan
২৪ নভেম্বর ২০২৬, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভালুকায় থানায় অভিযোগ দেয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা

দেশ

ভালুকায় থানায় অভিযোগ দেয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে থানায় লিখিত অভিযোগ দেয়ার পর ভোররাতে বাড়িতে হামলা চালিয়ে ইউপি সদস্য আনোয়ার হোসেন আকন্দকে ঘর থেকে তুলে নিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো দেবরদের বিরুদ্ধে। এ সময় ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাত লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীর স্ত্রী মরিয়ম খাতুন।

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার বগাজান গ্রামের বাসিন্দা মরিয়ম খাতুন গতকাল জমি-সংক্রান্ত বিরোধের বিষয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর স্বামী ইউপি সদস্য আনোয়ার হোসেন আকন্দের পৈতৃক জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছেন চাচাতো দেবর আবু সাইদ ও তাঁর লোকজন।

মরিয়ম খাতুনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দেয়ার পর আজ ভোররাতে ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হওয়ার সময় আবু সাইদ গংরা তাঁর স্বামী আনোয়ার হোসেন আকন্দকে ঘর থেকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাত লাখ টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, তাঁদের চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় রাকিব মিয়া জানান ভোরে চিৎকারের শব্দ শুনে ঘুম থেকে উঠি পরে এসে দেখি চাচাকে শুয়ায়ে ফেলেছে মারার জন্য আমরা আসার সাথে সাথে চাচারা চলে যায়। এ ঘটনায় অভিযুক্ত আবু সাইদের বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে থানা পুলিশ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে মদসহ দুই যুবক গ্রেপ্তার

১

কেন্দুয়ায় ভ্রাম্যমান আদালত ৪ প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

২

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

৩

সীমান্তের ওপারে বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

৪

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মামুনুল হক

৫

ময়মনসিংহে নয় দিনব‍্যাপী বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

৬

ভেকুর দখলে নিকলীর হাওর

৭

ময়মনসিংহে ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার, দুই ভাই গ্রেপ্তার

৮

কটিয়াদীতে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে যুবদল নেতা নিহত

৯

ভালুকায় থানায় অভিযোগ দেয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা

১০

বিদ্যালয় কর্মচারীর মাদক সেবনের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তের নির্দেশ শিক্ষা কর্মকর্তার

১১

এইচএসসিতে ফল পরিবর্তনে শীর্ষে ময়মনসিংহ, তলানিতে রাজশাহী বোর্ড

১২

গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

১৩

ভৈরবে বাড়ির উঠানে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ, আটক ১

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে সচেতনতা ও গতিশীলতা বাড়াতে কেন্দুয়ায় টাস্কফোর্সের সভা

১৫

নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

১৬

ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার

১৭

পলাতকরা সীমান্ত পেরোলেই গ্রেপ্তার: ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার

১৮

শেরপুরে দুই সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

১৯

আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল

২০
শিরোনামঃ