নালিতাবাড়ী প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আন্ধারুপাড়া বারমারী বাজার এলাকার মৃত সাবিজল হকের ছেলে রাকিব হোসেন স্বাধীন (২৮) এবং পলাশিকুড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রকিব হোসেন (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারমারী বাজারের পশ্চিম পাশে পলাশিকুড়া গ্রামে রকিব হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার তাঁদের আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
প্রকাশঃ ১২:৫৫pm, ২০২৬-১১-২৩
আপডেটঃ ১২:৫৫pm, ২০২৬-১১-২৩
মন্তব্য করুন