ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গফরগাঁও থানা পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ১ নম্বর রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ (৪১), একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. হারুন অর রশিদ (৫৪) এবং মো. আবুল কালাম (৪৫)পিতা মো. ইউনুস আলী ৯নং ওর্য়াড, গফরগাঁও । গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গফরগাঁও থানা পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. হানিফ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড পর্যায়ের সাধারণ সম্পাদক এবং মো. হারুন অর রশিদ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে প্রাপ্ত তথ্যে উল্লেখ রয়েছে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, রোববার রাতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার (২৩ নভেম্বর) ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন