Editor
১ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তাগাছায় জন্মনিবন্ধন প্রক্রিয়ার জটিলতায় শিশুরা পরিচয়হীন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জন্মনিবন্ধন প্রক্রিয়ার জটিলতা এবং “অপ্রাপ্য অপশন” কার্যকর না হওয়ায় হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের বহু শিশু নাগরিক পরিচয় থেকে বঞ্চিত হচ্ছেন। এতে শিশু পাচার এবং বাণিজ্যিক যৌন শোষণের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

মাঠ পর্যবেক্ষণে দেখা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে অনেক নিবন্ধন কর্মকর্তা বিকল্প পদ্ধতিতে জন্মনিবন্ধন করতে অনাগ্রহী। তারা জানান, স্পষ্ট নির্দেশনা না থাকায় ঝুঁকি নিতে রাজি নন। যদিও বিদ্যমান আইন অনুযায়ী যাচাই সাপেক্ষে বিকল্প প্রমাণের ভিত্তিতে জন্মনিবন্ধনের সুযোগ রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জন্মনিবন্ধন না থাকলে শিশুরা সহজেই পরিচয়হীন হয়ে পড়ে। এ পরিস্থিতি শিশুপাচারকারী চক্রের জন্য সুযোগ তৈরি করে। সম্প্রতি কয়েকটি অভিযোগে দেখা গেছে, কিছু অসাধু চক্র ভুয়া জন্মনিবন্ধন তৈরি করে শিশুদের পাচার ও যৌন শোষণে জড়াচ্ছে।

সুশীল সমাজ ও শিশু অধিকারকর্মীরা “অপ্রাপ্য অপশন” কার্যকরভাবে প্রয়োগ, মাঠ পর্যায়ে প্রশিক্ষণ, স্পষ্ট নির্দেশনা এবং জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, জন্মনিবন্ধন হল একটি শিশুর অধিকার এবং সুরক্ষার প্রথম ধাপ। এটি নিশ্চিত করা না হলে শিশুদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে।

রূপান্তর নামে একটি বেসরকারী সংস্থার ময়মনসিংহ জেলা সমন্বয়কারী জানান, মা-বাবার জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র না থাকায় সন্তানদের জন্মনিবন্ধন করা কঠিন হয়ে পড়ে। তিনি আরও বলেন, “অপ্রাপ্য অপশন সম্পর্কে সচেতনতা এবং প্রচারণা বৃদ্ধি করলে ভুক্তভোগীরা সহজে উপকৃত হতে পারে এবং শিশুরা নাগরিক সনদ থেকে বঞ্চিত হবে না।”

অভ্যন্তরীণ যৌন পাচারের ঝুঁকিতে থাকা শিশুদের জন্য কাজ করা এনজিও ও সমাজকর্মীরা স্থানীয় প্রশাসনকে শিশুদের জন্মনিবন্ধন নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে

সিএনজি থেকে হাতকড়াসহ পালানো আসামি ফের গ্রেপ্তার

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হঠাৎ বাড়ছে সোনার দাম, সামনেই কি নতুন রেকর্ড?

এসএসসির ফল শিক্ষামন্ত্রী ঘোষণা করবেন কখন, শিক্ষার্থীরা পাবে কীভাবে

ময়মনসিংহের পরিকল্পিত নগরায়নে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

ভরসার নাম কল্যাণভোগ আম

স্বাস্থ্যমন্ত্রী আকস্মিক পরিদর্শনে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সিভিল সার্জনকে প্রত্যাহার

১০

চুয়াডাঙ্গা সীমান্তে তিনজনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, ঠেকাল বিজিবি

১১

পূর্বধলায় শিশুর জন্য নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ও পুষ্টিহীনতা দূরীকরণে নেত্রকোনা জেলার অ্যাডভোকেসি ও শিশু সুরক্ষা নেটওয়ার্ক মিটিং অনুষ্ঠিত

১২

মোহনগঞ্জে মাটি কেটে খাল ভরাট।। সরকারি নির্দেশে অপসারণ শুরু

১৩

যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

১৪

ময়মনসিংহে এক বছরে ১ লাখের বেশি শিক্ষার্থী কমেছে প্রাথমিকে

১৫

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখ টাকার দাবিদার কৃষক

১৬

নিখোঁজের ১১ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে শ্রমিকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

১৭

শেরপুরে আজীবন পাঠ-সংস্কৃতি গড়ে তুলতে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত

১৮

শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা

১৯

ঝিনাইগাতি সীমান্তে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ

২০
শিরোনামঃ
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীজলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছেসিএনজি থেকে হাতকড়াসহ পালানো আসামি ফের গ্রেপ্তারমহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রীহঠাৎ বাড়ছে সোনার দাম, সামনেই কি নতুন রেকর্ড?এসএসসির ফল শিক্ষামন্ত্রী ঘোষণা করবেন কখন, শিক্ষার্থীরা পাবে কীভাবেময়মনসিংহের পরিকল্পিত নগরায়নে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুররাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপিভরসার নাম কল্যাণভোগ আমস্বাস্থ্যমন্ত্রী আকস্মিক পরিদর্শনে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সিভিল সার্জনকে প্রত্যাহার