Author
৯ অগাস্ট ২০২৬, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের ১১ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে শ্রমিকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিখোঁজের ১১ দিন পর ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় মিরান (২০) নামে এক নির্মাণশ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিরান জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ গ্রামের মিন্টু মিয়ার ছেলে। পুলিশের ধারণা, নিজ এলাকায় তাকে হত্যার পর মরদেহ নদে ভাসিয়ে দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়নের কুষ্টিয়া নামাপাড়া এলাকার বিদ্যাগঞ্জ খেয়াঘাটের কাছে নদীতে একটি হাত-পা বাঁধা মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা কোতোয়ালি মডেল থানায় খবর দেন। শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের পর নিহতের পকেটে থাকা একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়। এনআইডির সূত্র ধরে খবর দেওয়া হলে স্বজনরা এসে শনাক্ত করেন মরদেহটি নিখোঁজ মিরানেরই।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ জুলাই পরিবারের সাথে অভিমান করে ঘর ছাড়েন মিরান। ২৭ জুলাই স্ত্রীর সাথে মোবাইলে তার শেষ কথা হয়। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এর আগেও একাধিকবার অভিমান করে নিখোঁজ হওয়ার পর নিজে নিজেই ফিরে আসায় এবার আর পুলিশে কোনো জিডি করা হয়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জামালপুরেই তাকে হত্যা করে মরদেহ নদে ফেলে দেওয়া হয়। পরে স্রোতে তা ভেসে ময়মনসিংহে চলে আসে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ