Author
৯ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন হওয়ায় শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ৮ আগস্ট শনিবার শেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের উদ্যোগে কলেজে ওই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আনিসুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ, শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম।

অনুষ্ঠানে কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক ওমর শরীফের সঞ্চালনায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের সচিব প্রফেসর মো. এনামুল হক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) ড. আবু খায়ের মো. কামাল হাসান, উপ-সচিব (আইন) খান মোহাম্মদ লুৎফুল কবীর, বিদ্যালয় পরিদর্শক মুহাম্মাদ কামরুল হাসান, শেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আঃ বাছেত, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম ও কামরুন নাহার, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আবু রায়হান মোঃ আল-বেরুনী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাছুদুজ্জামান, ইসলামী শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ গোলাম মোস্তফা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দা মাসুমা রহমান এবং হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদুল হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবিহা মমতাজ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোসাঃ শাহনাজ ফেরদৌসী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নাঈমা আক্তার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদ, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিনসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খানের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে দায়িত্ব পালনকালে তাঁর অবদান, নেতৃত্ব ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্বে তাঁর সফলতা কামনা করেন। পরে শিক্ষক পরিষদের পক্ষ থেকে প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্পে সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, চারজন আটক

২

ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার

৩

নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করায় নারীর কারাদণ্ড

৪

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

৫

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন গ্রেফতার

৬

নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে দুই স্ত্রীর পাল্টাপাল্টি দাবি

৭

পাকুন্দিয়ায় দুই যুবকের কারাদণ্ড

৮

পাগলা মসজিদের দানবাক্সে প্রায় ২৫ কেজি সোনা-রুপা

৯

ইটনায় ইয়াবা উদ্ধারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১০

কেন্দুয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

১১

প্রবাসী তরুণীর অভিযোগের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনে যুবদল নেতা

১২

নকলায় দুর্যোগ সচেতনতায় নানা আয়োজন

১৩

ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

১৪

নেত্রকোনার মাদক মামলায় পৌর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫

সংসদ সদস্য সালমান ওমর রুবেলের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

১৬

ঝিনাইগাতীতে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিতর্ক

১৭

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

মুক্তাগাছায় ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

১৯

মুক্তাগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০
শিরোনামঃ