Tawfik
১৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে দুই স্ত্রীর পাল্টাপাল্টি দাবি

শেরপুরের নকলা উপজেলায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের সম্মানী ভাতা ও ওয়ারিশ সনদ নিয়ে পারিবারিক বিরোধ দেখা দিয়েছে। ভাতার অংশ পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন মোছা. হামিদা বেগম। তিনি নিজেকে সাইফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন। তবে সাইফুল ইসলামের প্রথম স্ত্রী মোছা. মাজেদা খাতুন তাদের বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন।

আদালতে জমা দেওয়া আবেদনে হামিদা বেগম উল্লেখ করেন, ১৯৯৭ সালের ৯ জুলাই সাইফুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে সোহাগ মিয়া নামে এক ছেলের জন্ম হয় ২০০২ সালের ১ জানুয়ারি। আবেদনে বলা হয়েছে, একই বছরের ১২ এপ্রিল সাইফুল ইসলামের মৃত্যু হয়।

হামিদা বেগমের ভাষ্য, স্বামীর মৃত্যুর পর তাকে ও নবজাতক সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর জীবিকার তাগিদে ঢাকার পুরান পল্টন এলাকায় গৃহকর্মীর কাজ শুরু করেন তিনি। বর্তমানে সাইফুল ইসলামের মাসিক ২০ হাজার টাকা সম্মানী ভাতার অর্ধেক, অর্থাৎ ১০ হাজার টাকা নিজের প্রাপ্য বলে দাবি করছেন হামিদা বেগম।

আবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে তার ব্যাংক হিসাবে ১০ হাজার টাকা জমা হয়েছিল। তবে প্রথম স্ত্রীর আপত্তির পর থেকে তিনি আর ভাতার অর্থ তুলতে পারছেন না। নিজের দাবির পক্ষে ভাতার অংশ নিশ্চিত করতে আদালতে সাকসেশন মামলা করেছেন তিনি।

সাইফুল ইসলামের বড় ছেলে সোহেল রানার ভাষ্য, হামিদা বেগম তার বাবার দ্বিতীয় স্ত্রী এবং সোহাগ মিয়া তার সৎভাই। সোহেল রানার দাবি, পরিবারের জমিজমা বণ্টনের সময় সোহাগ মিয়ার জন্যও নির্ধারিত অংশ রাখা হয়েছিল।

এ বিষয়ে টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল বলেন, প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে হামিদা বেগম ও তার ছেলের নামে ওয়ারিশ সনদ দেওয়া হয়েছে।

অন্যদিকে, নকলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান বলেন, সাইফুল ইসলাম তার প্রতিবেশী ছিলেন। তার জানা মতে, হামিদা বেগম ছিলেন সাইফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী এবং তাদের সংসারে একটি ছেলে রয়েছে। পরিবারটি যাতে আইনসম্মতভাবে ন্যায্য অধিকার পায়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনা জেলা প্রশাসকের অধীন চাকরি, পদ ৮৬

১

শেরপুরে ঝিমিয়ে পড়েছে কমিউনিটি পুলিশের কর্মকাণ্ড, অবনতি আইনশৃঙ্খলা পরিস্থিতির

২

শেরপুরে হাজার কেজি সার জব্দ, ডিলারকে জরিমানা

৩

শেরপুরে পুকুর থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

৪

দুই বছর মাঠে যান না কৃষি কর্মকর্তা

৫

মাদক সেবনে পুলিশ সদস্যদেরও ছাড় নয়: কিশোরগঞ্জের এসপি

৬

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

৭

কিশোরগঞ্জে একদিনে গ্রেফতার ৬৬

৮

য়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি ও গাছের চারা বিতরণ

৯

দুর্গাপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু

১০

শেরপুরে আটকে রেখে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১১

গফরগাঁওয়ে আগুনে পুড়ল বসতঘর

১২

নেত্রকোনায় মিথ্যা মামলায় নারীর এক বছরের কারাদণ্ড

১৩

ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

১৪

দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল দুই বোনের

১৫

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, পুড়ল দুটি মোটরসাইকেল

১৬

চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ সচিবের বিরুদ্ধে

১৭

নেত্রকোনায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মামলা

১৮

বসতঘরের সীমানা নিয়ে বিরোধে প্রবাসী ছেলেকে কুপিয়ে হত্যা, আহত বাবা

১৯

ভিউয়ের নেশায় বন্যহাতিকে উত্ত্যক্ত, শেরপুরে বাড়ছে মানুষ-হাতির সংঘাত

২০
শিরোনামঃ