Tawfik
১৫ অক্টোবর ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই বছর মাঠে যান না কৃষি কর্মকর্তা

শেরপুর কৃষি সম্প্রসারণ অফিসের এক উপ-সহকারী রুহুল কুদ্দুস। তিনি প্রায় দুই বছর ধরে মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের পরামর্শ দেন না বলে অভিযোগ উঠেছে।

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুহুল কুদ্দুস। তার বিরুদ্ধে অভিযোগ, ২০২৫ সালের জানুয়ারি থেকে তাকে মাঠে পাচ্ছেন না কৃষকরা। এতে করে বিভিন্ন বিষয়ে পরামর্শ না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষকরা।

 

একাধিক কৃষক ও ব্যবসায়ীদের অভিযোগ, দায়িত্ব পাওয়ার পর প্রথম দিকে কৃষকদের সার বীজ ও অন্যান্য কৃষিপণ্য দেওয়ার আশ্বাস দেন রুহুল কুদ্দুস। বিনিময়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি উপজেলা কৃষি অফিসারকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

 

খোঁজ নিয়ে জানা যায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুহুল কুদ্দুসের নামে মামলা রয়েছে। পাশাপাশি কৃষকদের সঙ্গে আর্থিক লেনদেনের কারণে দায়িত্বপ্রাপ্ত এলাকায় যান না। তবে প্রতি মাসে এসে নিয়মবহির্ভূতভাবে হাজিরা খাতায় সই করে যান।

ঝিনাইগাতি সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘কৃষি কর্মকর্তা রুহুল কুদ্দুসের সঙ্গে বছরখানেক আগে দেখা হয়েছিল। এরপর তাকে আর দেখিনি। শুনেছি তার নামে মামলা হয়েছে।’

এ বিষয়ে জানতে ঝিনাইগাতি উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের কাছে গেলে তিনি গণমাধ্যমকর্মীদের প্রায় তিন ঘণ্টা অফিসে বসিয়ে রেখে কৌশলে কর্মস্থল ত্যাগ করেন।

 

যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুহুল কুদ্দুসের বক্তব্য পাওয়া যায়নি।

জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখব। তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনা জেলা প্রশাসকের অধীন চাকরি, পদ ৮৬

১

শেরপুরে ঝিমিয়ে পড়েছে কমিউনিটি পুলিশের কর্মকাণ্ড, অবনতি আইনশৃঙ্খলা পরিস্থিতির

২

শেরপুরে হাজার কেজি সার জব্দ, ডিলারকে জরিমানা

৩

শেরপুরে পুকুর থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

৪

দুই বছর মাঠে যান না কৃষি কর্মকর্তা

৫

মাদক সেবনে পুলিশ সদস্যদেরও ছাড় নয়: কিশোরগঞ্জের এসপি

৬

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

৭

কিশোরগঞ্জে একদিনে গ্রেফতার ৬৬

৮

য়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি ও গাছের চারা বিতরণ

৯

দুর্গাপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু

১০

শেরপুরে আটকে রেখে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১১

গফরগাঁওয়ে আগুনে পুড়ল বসতঘর

১২

নেত্রকোনায় মিথ্যা মামলায় নারীর এক বছরের কারাদণ্ড

১৩

ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

১৪

দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল দুই বোনের

১৫

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, পুড়ল দুটি মোটরসাইকেল

১৬

চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ সচিবের বিরুদ্ধে

১৭

নেত্রকোনায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মামলা

১৮

বসতঘরের সীমানা নিয়ে বিরোধে প্রবাসী ছেলেকে কুপিয়ে হত্যা, আহত বাবা

১৯

ভিউয়ের নেশায় বন্যহাতিকে উত্ত্যক্ত, শেরপুরে বাড়ছে মানুষ-হাতির সংঘাত

২০
শিরোনামঃ