Tawfik
১৫ অক্টোবর ২০২৬, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

য়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি ও গাছের চারা বিতরণ

য়মনসিংহ, ১৪ অক্টোবর, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি কার্যক্রমের পাশাপাশি সেবা প্রতাশীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

এ সময় জমি সংক্রান্ত জটিলতা নিরসনে উদ্যোগ গ্রহণ এবং অসুস্থ, দুঃস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে এ সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিকালে জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান পর্যায়ক্রমে সেবাপ্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং প্রয়োজনে মোবাইল ফোনে স্থানীয় ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আবেদনের সত্যতা যাছাইপূর্বক আর্থিক সহযোগিতা ও সেলাই মেশিন প্রদান করেন।

উপকারভোগীরা জেলা প্রশাসকের আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের এ জনবান্ধব উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিমুদ্দিন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গণশুনানিতে প্রায় ১৫০ জন সেবাপ্রার্থীর মাঝে ৫ শ’ টাকা থেকে ১০ হাজার টাকা পযর্ন্ত আর্থিক সহযোগিতা এবং সেলাই মেশিন প্রদান করা হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনা জেলা প্রশাসকের অধীন চাকরি, পদ ৮৬

১

শেরপুরে ঝিমিয়ে পড়েছে কমিউনিটি পুলিশের কর্মকাণ্ড, অবনতি আইনশৃঙ্খলা পরিস্থিতির

২

শেরপুরে হাজার কেজি সার জব্দ, ডিলারকে জরিমানা

৩

শেরপুরে পুকুর থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

৪

দুই বছর মাঠে যান না কৃষি কর্মকর্তা

৫

মাদক সেবনে পুলিশ সদস্যদেরও ছাড় নয়: কিশোরগঞ্জের এসপি

৬

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

৭

কিশোরগঞ্জে একদিনে গ্রেফতার ৬৬

৮

য়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি ও গাছের চারা বিতরণ

৯

দুর্গাপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু

১০

শেরপুরে আটকে রেখে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১১

গফরগাঁওয়ে আগুনে পুড়ল বসতঘর

১২

নেত্রকোনায় মিথ্যা মামলায় নারীর এক বছরের কারাদণ্ড

১৩

ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

১৪

দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল দুই বোনের

১৫

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, পুড়ল দুটি মোটরসাইকেল

১৬

চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ সচিবের বিরুদ্ধে

১৭

নেত্রকোনায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মামলা

১৮

বসতঘরের সীমানা নিয়ে বিরোধে প্রবাসী ছেলেকে কুপিয়ে হত্যা, আহত বাবা

১৯

ভিউয়ের নেশায় বন্যহাতিকে উত্ত্যক্ত, শেরপুরে বাড়ছে মানুষ-হাতির সংঘাত

২০
শিরোনামঃ