Tawfik
১৫ অক্টোবর ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে পুকুর থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জামাল (৩২) নামে এক স্যানিটারি মিস্ত্রির মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১৪ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় একটি দোকানের পেছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

নিহত জামাল ঝিনাইগাতী সদর বাজারের গরুহাটি এলাকার মৃত ফকির আলীর ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

হাসান কন্সট্রাকশনের মালিক আবুল কাশেম জানান, জামাল গত চার বছর ধরে তার প্রতিষ্ঠানে স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি কাজে যোগ দেন। দুপুরে জামালকে কর্মস্থলে রেখে তিনি বাসায় চলে যান। সন্ধ্যায় দোকানে ফিরে জামালকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দোকানের পেছনের পুকুরে জিআই তারে জড়ানো অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে জামালের মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে ওসি এসএম নূর মোহাম্মদ জানান, জামালের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা চিকিৎসকের পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনা জেলা প্রশাসকের অধীন চাকরি, পদ ৮৬

১

শেরপুরে ঝিমিয়ে পড়েছে কমিউনিটি পুলিশের কর্মকাণ্ড, অবনতি আইনশৃঙ্খলা পরিস্থিতির

২

শেরপুরে হাজার কেজি সার জব্দ, ডিলারকে জরিমানা

৩

শেরপুরে পুকুর থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

৪

দুই বছর মাঠে যান না কৃষি কর্মকর্তা

৫

মাদক সেবনে পুলিশ সদস্যদেরও ছাড় নয়: কিশোরগঞ্জের এসপি

৬

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

৭

কিশোরগঞ্জে একদিনে গ্রেফতার ৬৬

৮

য়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি ও গাছের চারা বিতরণ

৯

দুর্গাপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু

১০

শেরপুরে আটকে রেখে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১১

গফরগাঁওয়ে আগুনে পুড়ল বসতঘর

১২

নেত্রকোনায় মিথ্যা মামলায় নারীর এক বছরের কারাদণ্ড

১৩

ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

১৪

দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল দুই বোনের

১৫

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, পুড়ল দুটি মোটরসাইকেল

১৬

চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ সচিবের বিরুদ্ধে

১৭

নেত্রকোনায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মামলা

১৮

বসতঘরের সীমানা নিয়ে বিরোধে প্রবাসী ছেলেকে কুপিয়ে হত্যা, আহত বাবা

১৯

ভিউয়ের নেশায় বন্যহাতিকে উত্ত্যক্ত, শেরপুরে বাড়ছে মানুষ-হাতির সংঘাত

২০
শিরোনামঃ