Tawfik
১৫ অক্টোবর ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে একদিনে গ্রেফতার ৬৬

কিশোরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করেছে। মাদক নির্মূলে জেলাজুড়ে পরিচালিত সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলার ১৩টি উপজেলা থেকে মোট ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী এই বিশেষ অভিযানে থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অংশ নেয়। অভিযানে কিশোরগঞ্জ সদর থানা এলাকা থেকে ১১ জন, কটিয়াদীতে ১০ জন, ভৈরবে ১৩ জন, ইটনায় ৬ জন, করিমগঞ্জে ৫ জন, হোসেনপুরে ৪ জন, কুলিয়ারচরে ৪ জন, বাজিতপুরে ৩ জন, তাড়াইলে ২ জন, মিঠামইনে ২ জন, অষ্টগ্রামে ২ জন এবং পাকুন্দিয়া এলাকা থেকে ১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেফতার করে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, জেলায় মাদক নির্মূলে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকের বিরুদ্ধে এই কঠোর ও অল-আউট অভিযান নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।

তিনি আরও স্পষ্ট করেন, এই ‘জিরো টলারেন্স’ নীতি কেবল সাধারণ মানুষের জন্যই নয়, বরং পুলিশ বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। সন্দেহভাজন পুলিশ সদস্যদের নিয়মিত ‘ডোপ টেস্ট’ করানো হচ্ছে।

এরই অংশ হিসেবে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি ধরা পড়ায় গতকাল মঙ্গলবার জেলা পুলিশে কর্মরত কনস্টেবল মো. ওসমান গনিকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু আরাধনা নয়, পূজার আয়োজনেও নারীরাই অগ্রণী

১

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

২

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

৩

দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি

৪

শব্দের ফাঁদে ফেলে এডিস মশা শনাক্ত করবে এআই

৫

কোলে ল্যাপটপ, পকেটে মোবাইল রাখলে প্রভাব পড়তে পারে প্রজনন স্বাস্থ্যে

৬

ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করে: অবহেলায় হতে পারে মারাত্মক ক্ষতি

৭

জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড়

৮

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান

৯

জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ

১০

দলে জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে জানিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

১১

দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

১২

হেমন্ত এসে গেছে অজান্তে

১৩

ক্যালিফোর্নিয়ায় তিন সিটি কাউন্সিল নির্বাচনে ৩ বাংলাদেশি-আমেরিকান

১৪

মুসলমানদের বলবে বেহেশত দেব, আবার ভোটের জন্য মন্দিরে গিয়ে নাচবে: শাহে আলম

১৫

‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস

১৬

বিদেশে উচ্চশিক্ষার খোঁজে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ারে’ শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়

১৭

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

১৮

দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণায় জেলা পুলিশের ব্রিফিং, নিরাপত্তা জোরদারের নির্দেশ

১৯

শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা

২০
শিরোনামঃ
❮শুধু আরাধনা নয়, পূজার আয়োজনেও নারীরাই অগ্রণী❮মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব❮দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী❮দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি❮শব্দের ফাঁদে ফেলে এডিস মশা শনাক্ত করবে এআই❮কোলে ল্যাপটপ, পকেটে মোবাইল রাখলে প্রভাব পড়তে পারে প্রজনন স্বাস্থ্যে❮ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করে: অবহেলায় হতে পারে মারাত্মক ক্ষতি❮জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড়❮ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান❮জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ