Tawfik
১৬ অক্টোবর ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পৌরসভা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে পৌরসভার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’।

কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক রাহুল ঘোষ। সভায় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, নগর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক তাজরীন তাবাসসুম এবং পৌরসভার হিসাবরক্ষক সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ জীবনযাপন ও রোগ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ স্যানিটেশন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি কমাতে নিয়মিত সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তাঁরা আরও বলেন, শুধু ব্যক্তিগত পরিচ্ছন্নতা নয়, বরং পরিবার ও সমাজের সর্বস্তরে স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

আলোচনা সভা থেকে সুস্থ, পরিচ্ছন্ন ও রোগমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে

১

প্রেম নাকি বন্ধুত্ব, সম্পর্কের এই অনিশ্চয়তার নাম ‘মেবিলেশনশিপ’

২

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

৩

‘অবৈধ সম্পদ অর্জন’: স্ত্রীসহ পুলিশ পরিদর্শকের নামে দুদকের মামলা

৪

কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৫

দূর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জে ৪০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট

৬

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কিশোরগঞ্জ জেলা জামায়াতের মতবিনিময়

৭

শেরপুরে বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে র‍্যালি

৮

প্রশাসন-জনপ্রতিনিধিদের দূরত্ব বাড়ছে

৯

ময়মনসিংহে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

১০

ঝিনাইগাতীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১১

ধনু নদে বাল্কহেড থেকে চাঁদা আদায়, দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা

১২

নেত্রকোনায় ১৯ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

১৩

ময়মনসিংহে হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন

১৪

ময়মনসিংহে দুর্গাপূজায় পটকা ও আতশবাজি নিষিদ্ধ

১৫

হালুয়াঘাটে বিদ্যালয়ের সভাপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ

১৬

কলমাকান্দায় সম্মাননা পেলেন ১০ গ্রামীণ নারী

১৭

জমির রেজিস্ট্রি নিয়ে জটিলতায় সাবেক এমপির বাড়িতে অবস্থান

১৮

ফুলবাড়িয়ায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৯

ময়মনসিংহে পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার পরিচালক

২০
শিরোনামঃ
❮ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে❮প্রেম নাকি বন্ধুত্ব, সম্পর্কের এই অনিশ্চয়তার নাম ‘মেবিলেশনশিপ’❮আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ❮‘অবৈধ সম্পদ অর্জন’: স্ত্রীসহ পুলিশ পরিদর্শকের নামে দুদকের মামলা❮কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত❮দূর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জে ৪০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট❮সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কিশোরগঞ্জ জেলা জামায়াতের মতবিনিময়❮শেরপুরে বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে র‍্যালি❮প্রশাসন-জনপ্রতিনিধিদের দূরত্ব বাড়ছে❮ময়মনসিংহে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন