Tawfik
১৬ অক্টোবর ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ১৯ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

নেত্রকোনায় ভ্যানগাড়িতে লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় রুজেল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। সেইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি, একটি বাটন মোবাইল ফোন ও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

 

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গতকাল বুধবার বিকেল ৫টার দিকে জেলা সদরের  ত্রিয়শ্রী বাজারে এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক রুজেল জেলা সদরের বিজয়পুর সিংহের বাংলা এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদে এসআই মো. আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গতকাল বিকালে সদরের  ত্রিয়শ্রী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় রাস্তার ওপর থামানো পুরোনো একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ি তল্লাশি করা হয়। ভ্যান গাড়িতে রাখা একটি কার্টনের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় ভ্যানচালক রুজেল মিয়াকে আটক করা হয়। পাশাপাশি

মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। পরে

পলাতক আসামি রফিকুল ইসলামের (৩৯) ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে দুটি পুরোনো কালো রঙের মোটরসাইকেলের তেলের ট্যাংক ও চারটি নম্বরপ্লেট উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, এ ঘটনায় রুজেল ও রফিকুল ইসলামের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আটক রুজেলকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে

১

প্রেম নাকি বন্ধুত্ব, সম্পর্কের এই অনিশ্চয়তার নাম ‘মেবিলেশনশিপ’

২

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

৩

‘অবৈধ সম্পদ অর্জন’: স্ত্রীসহ পুলিশ পরিদর্শকের নামে দুদকের মামলা

৪

কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৫

দূর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জে ৪০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট

৬

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কিশোরগঞ্জ জেলা জামায়াতের মতবিনিময়

৭

শেরপুরে বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে র‍্যালি

৮

প্রশাসন-জনপ্রতিনিধিদের দূরত্ব বাড়ছে

৯

ময়মনসিংহে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

১০

ঝিনাইগাতীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১১

ধনু নদে বাল্কহেড থেকে চাঁদা আদায়, দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা

১২

নেত্রকোনায় ১৯ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

১৩

ময়মনসিংহে হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন

১৪

ময়মনসিংহে দুর্গাপূজায় পটকা ও আতশবাজি নিষিদ্ধ

১৫

হালুয়াঘাটে বিদ্যালয়ের সভাপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ

১৬

কলমাকান্দায় সম্মাননা পেলেন ১০ গ্রামীণ নারী

১৭

জমির রেজিস্ট্রি নিয়ে জটিলতায় সাবেক এমপির বাড়িতে অবস্থান

১৮

ফুলবাড়িয়ায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৯

ময়মনসিংহে পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার পরিচালক

২০
শিরোনামঃ
❮ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে❮প্রেম নাকি বন্ধুত্ব, সম্পর্কের এই অনিশ্চয়তার নাম ‘মেবিলেশনশিপ’❮আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ❮‘অবৈধ সম্পদ অর্জন’: স্ত্রীসহ পুলিশ পরিদর্শকের নামে দুদকের মামলা❮কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত❮দূর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জে ৪০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট❮সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কিশোরগঞ্জ জেলা জামায়াতের মতবিনিময়❮শেরপুরে বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে র‍্যালি❮প্রশাসন-জনপ্রতিনিধিদের দূরত্ব বাড়ছে❮ময়মনসিংহে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন