Tawfik
১৬ অক্টোবর ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার পরিচালক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ বিভাগের ১ হাজার ৭৫৯টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন ১১ হাজার ৪৫২ জন আনসার সদস্য। এর মধ্যে ময়মনসিংহ জেলার ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপগুলোতে আটজন করে আনসার সদস্য মোতায়েন রাখা হবে বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোল্ল্যা আবু সাইদ।

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব তথ্য জানান। এ সময় তিনি মিশনের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার সোহেলুর রহমান, সহকারী জেলা কমান্ড্যান্ট স্বরূপ আচার্য্য, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মজিবুর রহমান এবং রামকৃষ্ণ আশ্রম ও মিশনের ম্যানেজার স্বামী কল্যাণদানন্দ মহারাজ।

পরিদর্শন শেষে মোল্ল্যা আবু সাইদ বলেন, ময়মনসিংহের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। ময়মনসিংহ জেলার ৮১৭টি পূজামণ্ডপের মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মণ্ডপগুলোতে আটজন করে আনসার সদস্য মোতায়েন থাকবেন।

তিনি আরও জানান, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা পুলিশ, এসআরবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে

১

প্রেম নাকি বন্ধুত্ব, সম্পর্কের এই অনিশ্চয়তার নাম ‘মেবিলেশনশিপ’

২

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

৩

‘অবৈধ সম্পদ অর্জন’: স্ত্রীসহ পুলিশ পরিদর্শকের নামে দুদকের মামলা

৪

কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৫

দূর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জে ৪০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট

৬

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কিশোরগঞ্জ জেলা জামায়াতের মতবিনিময়

৭

শেরপুরে বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে র‍্যালি

৮

প্রশাসন-জনপ্রতিনিধিদের দূরত্ব বাড়ছে

৯

ময়মনসিংহে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

১০

ঝিনাইগাতীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১১

ধনু নদে বাল্কহেড থেকে চাঁদা আদায়, দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা

১২

নেত্রকোনায় ১৯ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

১৩

ময়মনসিংহে হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন

১৪

ময়মনসিংহে দুর্গাপূজায় পটকা ও আতশবাজি নিষিদ্ধ

১৫

হালুয়াঘাটে বিদ্যালয়ের সভাপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ

১৬

কলমাকান্দায় সম্মাননা পেলেন ১০ গ্রামীণ নারী

১৭

জমির রেজিস্ট্রি নিয়ে জটিলতায় সাবেক এমপির বাড়িতে অবস্থান

১৮

ফুলবাড়িয়ায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৯

ময়মনসিংহে পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার পরিচালক

২০
শিরোনামঃ
❮ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে❮প্রেম নাকি বন্ধুত্ব, সম্পর্কের এই অনিশ্চয়তার নাম ‘মেবিলেশনশিপ’❮আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ❮‘অবৈধ সম্পদ অর্জন’: স্ত্রীসহ পুলিশ পরিদর্শকের নামে দুদকের মামলা❮কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত❮দূর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জে ৪০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট❮সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কিশোরগঞ্জ জেলা জামায়াতের মতবিনিময়❮শেরপুরে বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে র‍্যালি❮প্রশাসন-জনপ্রতিনিধিদের দূরত্ব বাড়ছে❮ময়মনসিংহে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন