Admin
১৭ অক্টোবর ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ৪

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬ লাখ ১০ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন স্থানীয় এবং অন্য দুজন বরগুনার তালতলী উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার নাওগাঁও ইউনিয়নের রামপুর গ্রামে অভিযান চালিয়ে এসব জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার টাকা মূল্যমানের ৬১০টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৬ লাখ ১০ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার শিবপুর গ্রামের গোলাম মোস্তফা (৪৬) ও আবু সাঈদ (২৫)। অন্য দুজন হলেন বরগুনার তালতলী উপজেলার কবিরাজপাড়া গ্রামের মোস্তফা ফকির (৪৮) এবং মেনেপাড়া গ্রামের ইসমাইল বিশ্বাস (৪৯)।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উদ্ধার করা জাল নোটের উৎস, এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট চক্রের সদস্যদের শনাক্ত করতে অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জাল নোটের বিস্তার রোধে এবং এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু আরাধনা নয়, পূজার আয়োজনেও নারীরাই অগ্রণী

১

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

২

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

৩

দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি

৪

শব্দের ফাঁদে ফেলে এডিস মশা শনাক্ত করবে এআই

৫

কোলে ল্যাপটপ, পকেটে মোবাইল রাখলে প্রভাব পড়তে পারে প্রজনন স্বাস্থ্যে

৬

ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করে: অবহেলায় হতে পারে মারাত্মক ক্ষতি

৭

জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড়

৮

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান

৯

জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ

১০

দলে জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে জানিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

১১

দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

১২

হেমন্ত এসে গেছে অজান্তে

১৩

ক্যালিফোর্নিয়ায় তিন সিটি কাউন্সিল নির্বাচনে ৩ বাংলাদেশি-আমেরিকান

১৪

মুসলমানদের বলবে বেহেশত দেব, আবার ভোটের জন্য মন্দিরে গিয়ে নাচবে: শাহে আলম

১৫

‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস

১৬

বিদেশে উচ্চশিক্ষার খোঁজে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ারে’ শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়

১৭

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

১৮

দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণায় জেলা পুলিশের ব্রিফিং, নিরাপত্তা জোরদারের নির্দেশ

১৯

শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা

২০
শিরোনামঃ
❮শুধু আরাধনা নয়, পূজার আয়োজনেও নারীরাই অগ্রণী❮মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব❮দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী❮দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি❮শব্দের ফাঁদে ফেলে এডিস মশা শনাক্ত করবে এআই❮কোলে ল্যাপটপ, পকেটে মোবাইল রাখলে প্রভাব পড়তে পারে প্রজনন স্বাস্থ্যে❮ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করে: অবহেলায় হতে পারে মারাত্মক ক্ষতি❮জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড়❮ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান❮জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ