Tawfik
১৪ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসী তরুণীর অভিযোগের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনে যুবদল নেতা

জাপান প্রবাসী এক তরুণীর কাছ থেকে আইফোনসহ বিভিন্ন সময়ে প্রায় ১৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের জান্নাতুল নাঈম নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চাইতে গিয়ে উল্টো মামলার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান। ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী শহরে নিজের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মিজানুর রহমান। এ সময় জাপান থেকে মুঠোফোনে যুক্ত হয়ে ওই তরুণীও তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিকার, অর্থ ফেরত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

 

সংবাদ সম্মেলনে মিজানুর রহমানের দেওয়া বক্তব্য অনুযায়ী, জান্নাতুল নাঈম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘অন্ত সরকার দ্রুব’ নামে একটি পরিচয় ব্যবহার করে নিজেকে হিন্দু ও অবিবাহিত তরুণ হিসেবে পরিচয় দেন বলে অভিযোগ রয়েছে। পরে নোয়াখালীর এক জাপানপ্রবাসী হিন্দু তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই তরুণীর কাছ থেকে আইফোনসহ বিভিন্ন সময়ে প্রায় ১৮ লাখ টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন মিজানুর রহমান।

 

তাঁর দাবি, পরবর্তী সময়ে আরও পাঁচ লাখ টাকা না দিলে বিয়ে করবেন না বলে জান্নাতুল নাঈম জানালে ওই তরুণীর সন্দেহ হয়। পরে জাপানপ্রবাসী আরিফুল ইসলামের মাধ্যমে তরুণীর সঙ্গে তাঁর বড় ভাই মিজানুর রহমানের পরিচয় হয়। এরপর তরুণী বিষয়টি জানিয়ে প্রতিকার চাইলে তিনি সমাধানের উদ্যোগ নেন।

মিজানুর রহমানের ভাষ্য, দাবিকৃত পাঁচ লাখ টাকা দেওয়ার কথা বলে জান্নাতুল নাঈমকে নালিতাবাড়ীতে ডেকে এনে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে নাঈম নিজের দোষ স্বীকার করে নেওয়া অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে দাবি করেন তিনি। তবে পরবর্তী সময়ে জান্নাতুল নাঈম শেরপুর আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করেন বলে জানান মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান দাবি করেন, তাঁকে হয়রানি করার উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, মামলার নিরপেক্ষ পর্যালোচনা এবং প্রবাসী তরুণীর অর্থ ফেরত পাওয়ার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে জান্নাতুল নাঈমের বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনা জেলা প্রশাসকের অধীন চাকরি, পদ ৮৬

১

শেরপুরে ঝিমিয়ে পড়েছে কমিউনিটি পুলিশের কর্মকাণ্ড, অবনতি আইনশৃঙ্খলা পরিস্থিতির

২

শেরপুরে হাজার কেজি সার জব্দ, ডিলারকে জরিমানা

৩

শেরপুরে পুকুর থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

৪

দুই বছর মাঠে যান না কৃষি কর্মকর্তা

৫

মাদক সেবনে পুলিশ সদস্যদেরও ছাড় নয়: কিশোরগঞ্জের এসপি

৬

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

৭

কিশোরগঞ্জে একদিনে গ্রেফতার ৬৬

৮

য়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি ও গাছের চারা বিতরণ

৯

দুর্গাপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু

১০

শেরপুরে আটকে রেখে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১১

গফরগাঁওয়ে আগুনে পুড়ল বসতঘর

১২

নেত্রকোনায় মিথ্যা মামলায় নারীর এক বছরের কারাদণ্ড

১৩

ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

১৪

দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল দুই বোনের

১৫

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, পুড়ল দুটি মোটরসাইকেল

১৬

চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ সচিবের বিরুদ্ধে

১৭

নেত্রকোনায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মামলা

১৮

বসতঘরের সীমানা নিয়ে বিরোধে প্রবাসী ছেলেকে কুপিয়ে হত্যা, আহত বাবা

১৯

ভিউয়ের নেশায় বন্যহাতিকে উত্ত্যক্ত, শেরপুরে বাড়ছে মানুষ-হাতির সংঘাত

২০
শিরোনামঃ