Author
৯ অগাস্ট ২০২৬, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হঠাৎ বাড়ছে সোনার দাম, সামনেই কি নতুন রেকর্ড?

কয়েকদিন আগেও সোনার বাজারে ছিল উল্টো স্রোত। দাম কমছিল, সাধারণ ভোক্তাদের মধ্যে তৈরি হয়েছিল কিছুটা স্বস্তি। কিন্তু সেটি বেশিদিন স্থায়ী হলো না। সপ্তাহের শেষ কর্মদিবসে আন্তর্জাতিক বাজারে সোনার দাম হঠাৎ করেই প্রায় ১০০ ডলার বেড়েছে। পৌঁছেছে গত ১৭ জুনের পর সর্বোচ্চ দামে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশে আবার বাড়ানো হয়েছে সোনার দাম।

এর ফলে প্রশ্ন উঠছে, সাম্প্রতিক দরপতন কি তবে সাময়িক ছিল? সোনার বাজার কি আবার নতুন কোনো রেকর্ডের পথে হাঁটছে?

এক সপ্তাহে বেড়েছে ৭ শতাংশের বেশি

গত শুক্রবার (৭ আগস্ট) দিন শেষে আন্তর্জাতিক বাজারে স্পট সোনার দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্স ৪ হাজার ৩৩৬ দশমিক ০২ মার্কিন ডলারে দাঁড়ায়। দিনের একপর্যায়ে দাম ৩ শতাংশের বেশি বেড়ে যায়। এটি ছিল ১৭ জুনের পর সর্বোচ্চ দাম।

সপ্তাহের হিসাবে সোনার দাম বেড়েছে সাত শতাংশের বেশি। গত জানুয়ারির পর এটিই সোনার দামে সবচেয়ে শক্তিশালী সাপ্তাহিক উত্থান।

এর আগে, গত ২৯ জানুয়ারি সোনার দাম উঠেছিল রেকর্ড উচ্চতায়। তখন প্রতি ট্রয় আউন্স সোনা বিক্রি হয়েছিল ৫ হাজার ৫০০ ডলারের বেশি দামে।

বিশ্ববাজারে এক ভরি সোনার দাম কত?

শুক্রবারের আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী, প্রতি ট্রয় আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৩৩৬ দশমিক ০২ ডলার। প্রতি ডলার ১২৩ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর দাম দাঁড়ায় প্রায় ৫ লাখ ৩৭ হাজার টাকা।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৬৭ হাজার টাকা, বাংলাদেশে কত কমলো?

এক ট্রয় আউন্সে ২ দশমিক ৬৭ ভরি ধরে হিসাব করলে, প্রতি ভরি স্পট সোনার দাম দাঁড়ায় প্রায় ২ লাখ ১ হাজার ১২৩ টাকা। অর্থাৎ একদিনেই আন্তর্জাতিক বাজারে প্রতি ভরি সোনার দাম বেড়েছে প্রায় ৪ হাজার ৬০০ টাকা।

উল্লেখ্য যে, এটি আনুমানিক হিসাব। আন্তর্জাতিক বাজারে সোনা ও ডলারের দাম প্রতিনিয়ত পরিবর্তিত হয়। তাই এর স্থির মূল্য নির্ধারণ করা কঠিন।

সোনার দাম বাড়ার কারণ কী?

হঠাৎ করে সোনার দাম বাড়ার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের দুর্বল কর্মসংস্থান পরিস্থিতিকে। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, গত মাসে কৃষি খাতের বাইরে দেশটির কর্মসংস্থান ২৩ হাজার কমেছে।

আরও পড়ুন

সোনা কিনে লাভবান হওয়ার উপায়

এর আগে জুনে কর্মসংস্থান ২০ হাজার বাড়ার যে হিসাব দেওয়া হয়েছিল, সেটিও পরে কমিয়ে আনা হয়েছে। এমন দুর্বল কর্মসংস্থানের তথ্য যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

একই সঙ্গে প্রশ্ন উঠেছে, দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী বৈঠকে সুদের হার বাড়ানোর সুযোগ কতটা আছে।

সুদের হার কমার বা বাড়ানোর সম্ভাবনা সোনার বাজারে বড় প্রভাব ফেলে। কারণ সোনা কোনো সুদ দেয় না। সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীদের কাছে সুদনির্ভর সম্পদ তুলনামূলক আকর্ষণীয় হয়ে ওঠে।

অন্যদিকে সুদের হার কমার সম্ভাবনা তৈরি হলে সোনার মতো সুদহীন সম্পদের আকর্ষণ বাড়ে।

তেলের দাম কমায় বেড়েছে সোনার আকর্ষণ

সোনার দামের সাম্প্রতিক উত্থানে আরেকটি বিষয় ভূমিকা রাখছে। সেটি হলো অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া।

আরও পড়ুন

সোনা এখনই কিনবেন না অপেক্ষা করবেন? নজর রাখবেন যেদিকে

মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা নিয়ে আশাবাদ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শিগগির শেষ হতে পারে বলে মনে করেন তিনি। এ ধরনের আশাবাদে তেলের দাম কমেছে।

তেলের দাম কমলে মূল্যস্ফীতির চাপও কিছুটা কমতে পারে। ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য উচ্চ সুদের হার দীর্ঘ সময় ধরে রাখার চাপ কমে।

এতে যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনা নিয়ে বাজারে নতুন প্রত্যাশা তৈরি হতে পারে। এর সঙ্গে দুর্বল ডলারের সম্ভাবনা যুক্ত হলে সোনার দাম আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হয়।

কেন্দ্রীয় ব্যাংকের সোনার কেনা থামেনি

সোনার বাজারে দামের বড় ওঠানামা থাকলেও কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার প্রবণতা কমেনি।

আরও পড়ুন

৬ মাসে সোনার দাম কমেছে ৬৭ হাজার টাকা, সামনে কী হবে?

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো ২৮৮ দশমিক ৯ টন সোনা কিনেছে। এক বছর আগের একই সময়ের তুলনায় এই কেনাকাটা ৬২ শতাংশ বেশি।

বিশ্লেষকদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভে বৈচিত্র্য আনা এবং মূল্যস্ফীতি ও বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনার মজুত বাড়াচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের এই চাহিদা সোনার দীর্ঘমেয়াদি দামের ওপরও প্রভাব ফেলতে পারে।

তাহলে কি নতুন উত্থান শুরু?

সাম্প্রতিক দরপতনের পর সোনার বাজারে আবার বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন কিছু বিশ্লেষক।

জেফরিজের গ্লোবাল হেড অব ইকুইটি স্ট্র্যাটেজি ক্রিস্টোফার উড এবং হেজ ফান্ড ব্যবস্থাপক জন পলসনের মতে, সোনার দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়ে থাকতে পারে।

আরও পড়ুন

ভরি-ক্যারেট-হলমার্ক / সোনা কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

তিনি বলেন, কাগুজে মুদ্রার ওপর মানুষের আস্থা কমতে থাকলে বিকল্প সম্পদ হিসেবে সোনার চাহিদা বাড়বে। কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বেসরকারি খাতেও সোনার চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন পলসন।

তবে শুধু সোনার বার বা ধাতু কেনার বদলে বড় সম্ভাবনাময় সোনার খনি কোম্পানিতে বিনিয়োগ করেও বেশি লাভের সুযোগ থাকতে পারে বলে মনে করেন তিনি।

কতটা বাড়তে পারে সোনার দাম?

সোনার দাম এখন কোথায় গিয়ে থামবে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মূল্যায়ন অনুযায়ী, বর্তমান দামে সোনা বৈশ্বিক অর্থনীতির মাঝারি প্রবৃদ্ধি, কিছুটা কমতে থাকা মূল্যস্ফীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের সীমিত নীতিগত কড়াকড়ির প্রত্যাশার সঙ্গে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ।

আরও পড়ুন

সোনা কেন কিনে রাখবেন?

তাই স্বাভাবিক পরিস্থিতিতে সোনার দাম কিছু সময় নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করতে পারে। কিন্তু অর্থনীতির পরিস্থিতি খারাপ হলে চিত্র বদলে যেতে পারে।

নতুন কোনো ভূরাজনৈতিক সংকট তৈরি হলে নিরাপদ সম্পদ হিসেবে সোনার চাহিদা বাড়তে পারে। একইভাবে, সুদের হার কমার প্রত্যাশা জোরালো হলে সোনার বাজারে নতুন গতি আসতে পারে।

দরপতনের পর বিনিয়োগকারীরা বড় পরিসরে সোনা কিনতে শুরু করলেও দাম দ্রুত বাড়তে পারে। এমন পরিস্থিতিতে প্রতি ট্রয় আউন্স সোনার দাম ৪ হাজার ৫০০ ডলার বা তারও বেশি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমানের পরীক্ষা ফল প্রকাশ, দেখুন এখানে

শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শ্যামগঞ্জে বাসে ৯০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ৬০ বছরের জামাল

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১

হালুয়াঘাটে সিলকা বিলে অভিযান, ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী

ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রিন্স

হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ঝিনাইগাতীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১০

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১১

সোমেশ্বরী নদী থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

১২

নেত্রকোনায় নদীতে ব্যক্তির লাশ, বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

মোহনগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক, এক মাসের কারাদণ্ড

১৪

নেত্রকোনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৫

হুমকির মুখে- শিক্ষা প্রতিষ্ঠান কবরস্থান ও কমিউনিটি ক্লিনিক !! শেরপুর মৃগী নদীর গ্রাসে বিলীন হচ্ছে জনপদ: পাঁচ শতাধিক পরিবার দুর্ভোগে

১৬

পাহাড়, নদী আর গারো জনপদের সৌন্দর্যে হারিয়াকোনা

১৭

শেরপুরে ৪ আদিবাসী ধাত্রীকে সম্মাণনা, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৮

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

১৯

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি, কিশোরগঞ্জে অবহিতকরণ সভা

২০
শিরোনামঃ
এসএসসি ও সমমানের পরীক্ষা ফল প্রকাশ, দেখুন এখানেশিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রীময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতশ্যামগঞ্জে বাসে ৯০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ৬০ বছরের জামালইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১হালুয়াঘাটে সিলকা বিলে অভিযান, ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংসদেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রীক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রিন্সহালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিতঝিনাইগাতীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত