Author
১০ অগাস্ট ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি, কিশোরগঞ্জে অবহিতকরণ সভা

দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানসমূহের ডাটাবেইজ প্রবর্তন এবং ডাটাবেইজ প্রবর্তনের মাধ্যমে ডাটাবেইজে অন্তর্ভুক্ত নৌযানসমূহকে নিবন্ধনসহ অন্যান্য কার্যক্রমে ব্যবহারের লক্ষ্যে প্রথমবারের মতো নৌযান শুমারি শুরু হচ্ছে। আগামী ২০শে আগস্ট থেকে ২৯শে আগস্ট এই নৌযান শুমারি পরিচালনা করা হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর মাধ্যমে নৌপরিবহন অধিদপ্তর নৌযান শুমারি পরিচালনার উদ্যোগ নিয়েছে। নৌযান শুমারি ২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করার লক্ষ্যে কিশোরগঞ্জে রোববার জেলা পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

এতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নৌযান শুমারি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. মহিদুল ইসলাম। নৌযান শুমারি ২০২৬ বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন উপজেলার ইউএনও, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নৌপুলিশ, মৎস্য অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, বাংলাদেশের সকল সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযান এবং ডাম্ববার্জ ও অন্যান্য যে কোন নৌযান যা যন্ত্রচালিত নয়, তবে অন্য কোন যন্ত্রচালিত নৌযান দ্বারা টেনে বা ধাক্কায় চালিত হয়, এরূপ সকল নৌযানসমূহের ডাটাবেইজ প্রণয়ন এবং নৌপরিবহন খাতের উন্নয়ন ও পরিকল্পনার জন্য প্রয়োজনীয় পরিসংখ্যানিক তথ্য নিশ্চিত করারলক্ষ্যে নৌযান শুমারি পরিচালনা করা হবে। বাংলাদেশের সমুদ্রগামী, উপকূলীয়, অভ্যন্তরীণ এবং অন্যান্য (বিভিন্ন থিম পার্ক, ওয়াটার পার্ক বা রিসোর্টের কৃত্রিম লেক বা জলাশয়ে বিনোদনের জন্য ব্যবহৃত ইঞ্জিন চালিত ছোট-বড় নৌযান বা স্পিডবোট) জলসীমায় চলাচলকারী সকল ইঞ্জিনচালিত নৌযান,ডাম্ব বার্জ এবং অন্য যেকোনো নৌযান যা নিজস্ব ইঞ্জিনে চলে না, কিন্তু অন্য কোনো যন্ত্রচালিত নৌযান দ্বারা টেনে বা ধাক্কা দিয়ে চালানো হয়, এরূপ সকল নৌযান শুমারিতে গণনা করা হবে। অপরদিকে সামরিক বাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত সকল নৌযান/জাহাজ এবং তাদের মালিকানাধীন যে সকল নৌযান বর্তমানে অন্যান্য বাহিনী বা সংস্থার কার্যক্রমে নিয়োজিত রয়েছে, সেগুলো এই নৌ-শুমারির আওতার বাইরে থাকবে এবং সাধারণ নৌকা যা ইঞ্জিনচালিত নয়; তা শুমারির আওতার বাইরে থাকবে।

নৌযান শুমারি পরিচালনার মাধ্যমে সরকারি/বেসরকারি কোন দপ্তর/প্রতিষ্ঠানের নিকট অভ্যন্তরীণ নৌযানের কোন নির্ভরযোগ্য পরিসংখ্যান না থাকা, নৌযানের নিরাপত্তা, দুর্ঘটনা হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নৌ-পরিবহন খাতে নিয়োজিত মালিক ও শ্রমিকদের নির্ভুল ডাটাবেইজ ব্যবহারের মাধ্যমে নৌ-দুর্ঘটনা পরবর্তী প্রকৃত ভুক্তভোগীদের দ্রুত সনাক্তকরণ এবং স্বচ্ছতার সাথে আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতকরণ, নাবিকদের দক্ষতা বৃদ্ধির নিমিত্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, নৌ পরিবহন ব্যবস্থার নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নের জন্য একটি সমন্বিত ডাটাবেইজ তৈরি করা এবং শুমারির মাধ্যমে প্রস্তুতকৃত ডাটাবেইজ বিভিন্ন সংস্থা কর্তৃক অফিশিয়াল ডাটা হিসেবে ব্যবহার করা সম্ভব হবে।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা মাঠপর্যায়ে শুমারি কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও সময়মতো সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নৌযান মালিক, মাঝি-মাল্লা ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতার মাধ্যমে একটি সফল ও মানসম্মত শুমারি সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ